তন্দুরি চিকেন নয়, এবার সকলকে তাক লাগিয়ে দিন তন্দুরি আলু বানিয়ে! রইল রেসিপি

Posted By:

তন্দুরি পার্টি বললেই আমরা মাছ, মাংস বুঝি। কিন্তু যাঁরা মাছ-মাংস খান না, তাঁরা কিছুটা হলেও ব্রাত্য থেকে যান। আজ তাদের জন্যই রইল সুস্বাদু তন্দুরি আলুর রেসিপি। বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন এটি। দেখে নিন কী ভাবে তৈরি করবেন তন্দুরি আলু।

তন্দুরি আলুর উপকরণ
ছোটো সাইজের আলু ৮-১০টা, পরিমাণমতো জল, ১ টেবিল চামচ সর্ষে তেল, ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ আদা রসুন বাটা, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, আমচুর পাউডার ১ চা চামচ, নুন, আধা চা চামচ হলুদ গুঁড়ো, কসৌরি মেথি ১ চা চামচ, আধ কাপ টক দই, ১ টেবিল চামচ বেসন, ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজের পাপড়ি আধ কাপ, পরিমাণমতো ঘি, ৪-৫টা কাঠি।

Tandoori Aloo

তন্দুরি আলু বানানোর পদ্ধতি
আলু সেদ্ধ করে নিন। ক্যাপসিকাম ও টমেটো কিউব করে কেটে নিন। আলুর খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে হাফ করে নিন। একটা বাটিতে সর্ষে তেল ও কাশ্মিরী লঙ্কা গুঁড়ো ভাল ভাবে মিশিয়ে নিন। এতে দিয়ে দিন আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, নুন, হলুদ গুঁড়ো, কসৌরি মেথি, টক দই। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভাল ভাবে ফেটান। মশলা মাখানো হলে, এতে বেসন দিয়ে আবারও ভাল করে মাখিয়ে নিন।

এবার সেদ্ধ আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের পাপড়ি এই মশলার সঙ্গে মাখিয়ে নিন ভাল করে। আলু যেন গোটা থাকে, ভেঙে না যায়। কাঠির মধ্যে মশলা মাখানো আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ গেঁথে নিন। এর ওপরে ঘি ছড়িয়ে আগুনে উল্টেপাল্টে ভাল করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে তন্দুরি আলু! এর ওপরে চাটমশলা ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion