কাশ্মীরি মিষ্টি মটন বিরিয়ানির স্বাদে বুঁদ হয়ে যান

Posted By:
কাশ্মীরি মিষ্টি মটন বিরিয়ানির স্বাদে বুঁদ হয়ে যান
বিরিয়ানি বলতে আমরা সাধারণ লখনউই বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদী বিরিয়ানি আর বড়জোর আম্বুর বিরিয়ানি বুঝি। কিন্তু কখনও কাশ্মীরের মিষ্টি মটন বিরিয়ানি খেয়ে দেখেছেন? বিরিয়ানি ভক্তদের অবশ্যই একবার চেখে দেখা উচিত। মিষ্টি শব্দটা বিরিয়ানি সঙ্গে ঠিক যায় না যে একথা খাঁটি, তবে একথাও খাঁটি যে কাশ্মীরের মিষ্টি বিরিয়ানি ভারতের নানা বিরিয়ানির অন্যতম সুস্বাদু বিরিয়ানি। মিষ্টির ব্যবহার হলেও মশলারও ব্যবহার এই রেসিপিতে বেশ ভাল মাত্রাতেই হয়ে থাকে।

তাহলে আর অপেক্ষা কিসে। চটপট বানিয়ে ফেলুন কাশ্মীরি মিষ্টি বিরিয়ানি। আরে ঘাবড়াচ্ছেন কেন? প্রণালী বলার জন্য তো আমরা রয়েছি।

পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ

  • চাল - ২ কাপ
  • খাঁসির মাংস - ১/২ কেজি
  • দই - ২ কাপ
  • ধনেপাতা - ১ কাপ (কুচি)
  • পুদিনা পাতা - ১ কাপ (কুচি)
  • বড় এলাচ - ২ টো
  • দারচিনি - ২ টুকরো
  • লবঙ্গ - ৫টি
  • ছোট এলাচ - ২টি
  • জিরে - ২ চা চামচ
  • কাজুবাদাম - ৩ টেবিল চামচ (ভাজা)
  • প্লাম - ৩ টেবিল চামচ
  • ধনে গুঁড়ো - ২ চা চামচ
  • লাল লঙ্কাগুঁড়ো - ২ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ
  • হলুদ - ১ চা চামচ
  • জায়ফল - ১/২ চা চামচ
  • কেশর - ১/২ চা চামচ
  • তেজপাতা - ২টি
  • ঘি - ৪ টেবিল চামচ

প্রণালী

  • দই, লাল লঙ্কাগুঁড়ো, নুন ও হলুদ দিয়ে খাসির মাংস ম্যারিনেট করে রাখুন। ঢাকা দিয়ে প্রায় ২ ঘন্টা রাখুন।
  • মাঝারি আঁচে একটি প্যান বসান। তাতে ঘি দিন। ঘি গরম হলে তাতে লবঙ্গ, ছোট ও বড় এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে দিন। ভাল করে নাড়াচাড়া করুন। এর মধ্যেই ধনেগুঁড়ো, জায়ফল গুঁড়ো এবং গরম মশলা দিয়ে দিন।
  • কম আঁচে ভাল করে রান্না করুন। প্রায় মিনিট পাঁচেক ক্রমাগদত নাড়াচাড়া করুন মশলাটাকে।
  • মশলা ভাল করে নাড়াচাড়া হয়ে গেলে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। ভাল করে মশলা মাংসের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।
  • প্রায় ২০ মিনিট ভাল করে ঢাকা দিয়ে রান্না করুন।
  • মাংস যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ অন্য একটি ডেকচিতে গরম জল বসান। তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে ভাত রান্না করে নিন।
  • ভাত যাতে গলে না যায় খেয়াল রাখবেন। ভাত হয়ে গেলে ভাল করে ছেঁকে তুলে রাখুন।
  • একটি পাত্রে আধ কাপ দুধে কেশর ভিজিয়ে নিন।
  • এবার সাদা ভাত তার উপর মাংসের মিশ্রণ এভাবে ৩টি লেয়ার তৈরি করুন।
  • একদম উপরে ১ চামচ ঘি, কাজু ও প্লাম, ধনে ও পুদিনা পাতা দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট হাল্কা আঁচে রেখে দিন।
  • ১৫ মিনিট বাদে আঁচ বন্ধ করে দিন। খাওয়ার সময়ে ভাল করে মিশিয়ে পরিবেশন করুন মিষ্টি কাশ্মীরি মটন বিরিয়ান।
[ of 5 - Users]
Story first published: Monday, September 8, 2014, 14:26 [IST]
X
Desktop Bottom Promotion