Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
স্ট্রবেরি কাপকেক রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
কাপকেকের জনপ্রিয়তা বিদেশ ছাড়িয়ে এদেশে এসেছে তা বহুদিন হল। কিন্ত কাপ কেক মানে তো আর যে কোনও একধরণের ফ্লেভারের কেক নয়। জনপ্রিয় ধরণের কাপকেকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল চকোলেট কাপকেক। তারপরেই রয়েছে স্ট্রবেরি কাপকেক।
বাড়িতে স্ট্রবেরি কাপকেক বানাবেন কি করে তাই ভাবছেন? এর সমাধানও আমাদের কাছে আছে। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন স্ট্রবেরি কাপকেক।

উপকরণ
- স্ট্রবেরি - ৮-৯ টি
- ডিম - ২টি
- চিনি - ১ কাপ
- সাদা তেল - ১/৩ কাপ
- ভ্যানিলা এসেন্স - ১/২ চা চামচ
- পাতিলেবুর খোসা কুড়নো - ১/২ চা চামচ
- ময়দা - ১ ১/২ কাপ
- বেকিং সোডা - ২ চা চামচ
- নুন - ১/৪ চা চামচ
- ভ্যানিলা পুডিং মিক্স - ৩ টেবিল চামচ
- লাল খাবার রং - ১-২ ফোঁটা
প্রণালী
- ১৬৫ ডিগ্রিতে ওভেনকে প্রথমে প্রিহিট করে নিন।
- মাফিন ট্রে মাখন দিয়ে গ্রিস করে নিন।
- এবার ব্লেন্ডারে ৮-৯ টি স্ট্রবেরি দিয়ে ভাল করে পিউরি করে নিন।
- এবার ভাল করে ছেঁকে নিন যাতে মসৃণ পিউরি পাওয়া যায়।
- খেয়াল রাখবেন স্ট্রবেরি পিউরি যেন ৩/৪ কাপ হয়।
- একটি বড় বাটিতে তেল, চিনি ও ডিম একসঙ্গে মেশান। এতে লেবুর খোসা, ভ্যানিলা নুন এবং স্ট্রবেরি পিউরি নিন।
- এতে ধীরে ধীরে ভ্যানিলা পুডিং মিক্স, ময়দা ও বেকিং সোডা ভাল করে মেশান। সব শেষে ফুড কালার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- এবার আগে থেকে গ্রিস করা মাফিন ট্রে তে অর্ধেক ভর্তি করে নিন ব্যাটারে।
- প্রিহিট করা ওভেনে ২৩ মিনিট বেক করে নিন। বেক হয়ে গেলে, ১০ মিনিট বিশ্রামে রাখুন।
- তৈরি স্ট্রবেরি কাপ কেক।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Strawberry Cupcake recipes
Story first published: Sunday, October 11, 2015, 13:13 [IST]
Other articles published on Oct 11, 2015



Click it and Unblock the Notifications