স্পাইসি থাই চিকেন উইথ বেসিল রেসিপি

Posted By:
স্পাইসি থাই চিকেন উইথ বেসিল রেসিপি
মুঘলাই, চাইনিজ বা কন্টিনেন্টাল যে কোনও ঘরানার খাবারেই মুরগীর মাংস সমানভাবেই জনপ্রিয়। চাইনিজ তো প্রায়শই খাওয়া দাওয়া হতে থাকে, মুঘলাই খানাও চলে মাঝেমধ্যেই। আসুন না এবার একটু থাই খাবার চেখে দেখা যাক।

আজকে আমরা বানাব এমন একটি থাই চিকেন রেসিপি যা অতি সহজেই বানিয়ে ফেলা যায়। স্পাইসি থাই চিকেন উইথ বেসিল। আর এই রেসিপিটির সুবিধা হল এই যে স্টার্টার বা সাইড ডিস দুভাবেই এই রেসিপিটি আপনি সার্ভ করতে পারেন।

পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ

  • চিকেন ব্রেস্ট - ৪ টি (ছোট টুকরো করে কাটা)
  • বেসিল - ১/২ কাপ
  • লাল কাঁচা লঙ্কা - ৩ টি (কুচনো)
  • রসুন - ২ টেবিল চামচ কুচনো
  • ফিশ সস - ১ টেবিল চামচ
  • সোয়া সস - ১ টেবিল চামচ
  • নুন - স্বাদমতো
  • চিনি - ১ চা চামচ
  • তেল - ৩ টেবিল চামচ

প্রণালী

  • মাংস ভাল করে পরিষ্কার করে নিন ধুয়ে।
  • এবার ফিশ সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।
  • একটি পাত্রে ২ টেবিল চামচ তেল দিন।
  • এতে কুচনো রসুন দিয়ে দিন। ভাল করে ভাজাভাজা করুন।
  • এতে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। ভাল করে টস করুন।
  • অন্য একটি পাত্রে বাকি তেল গরম করুন। এতে বেসিল গিয়ে মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এবার ভাজা বেসিল আলাদা রেখে দিন।
  • চিকেনের পাত্রটিতে সোয়া সস, লাল কাঁচা লঙ্কা, নুন ও চিনি ভাল করে মেশান।
  • হাল্কা আঁচে ততক্ষণ রান্না করুন যতক্ষণ না মাংস একেবারে ভালভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে।
  • এবার একে ভাজা বেসিল দিয়ে ভালভাবে টস করে নিন।
  • রান্না হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এবং গরম গরম পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Monday, November 17, 2014, 16:29 [IST]
X
Desktop Bottom Promotion