মটন কালিয়া, আওয়াধী রেসিপি

Posted By:

আমাদের দেশে মটন বিভিন্ন রকমের রান্না হয়। কাশ্মীর হোক বা হায়দ্রাবাদ, মুঘলাই হোক বা আওয়াধী মটন দিয়ে একাধিক সুস্বাদু রেসিপি বানানো হয়। আজ আমরা একটি আওয়াধী রেসিপি দেখে নেব যা তৈরি হবে মটন দিয়ে।

মটন কালিয়া, নামটা যথেষ্টই পরিচিত। রান্নার ক্ষেত্রেও খুব একটা ঝামেলা নেই। শুধু শাহী রেসিপি বলে উপকরণ একটু বেশি লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক মটন কালিয়া বানাতে কী কী লাগবে এবং কীভাবে আপনি তা বানাবেন?

মটন কালিয়া, আওয়াধী রেসিপি

পরিবেশন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৪৫ মিনিট

উপকরণ

  • খাঁসির মাংস - ১ কেজি
  • ভাজা পেঁয়াজ বাটা - ৪ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
  • লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
  • হলুদ - ১ চা চামচ
  • ধনে গুঁড়ো - ১ চা চামচ
  • মৌরি গুঁড়ো - ১/২ চা চামচ
  • গরম মশলা পাউডার - ১/২ চা চামচ
  • নুন - স্বাদ মতো
  • দই - ১ কাপ
  • টমেটো পিউরি - ১/২ কাপ
  • জিরে - ১ চা চামচ
  • তেজপাতা - ১
  • কেওড়া জল - ১/২ চা চামচ
  • ছোট আলু- ৩-৪টি খোসা ছাড়ানো ( নুন ও হলুদ দিয়ে ভাজা)
  • ধনেপাতা - ২ টেবিলচামচ কুচনো।
  • ঘি - ২ টেবিল চামচ

প্রণালী

  • মাংস ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন।
  • দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটে, হলুদ, লাল লঙ্কাগুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করুন। এই পেস্টে মাংস ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন।
  • একটি কড়াইতে ঘি গরম করুন। এতে তেজপাতা ও জিরে দিয়ে দিন।
  • জিরে ফাটতে শুরু করলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। ১০ থেকে ১৫ মিনিট নাড়াচাড়া করুন গনগনে আঁচে।
  • এতে টমেটো পিউরি ও স্বাদমতো নুন দিন। আরও ৫-৬ মিনিট রান্না করুন।
  • এতে ধনেগুঁড়ো ও মৌরি গুঁড়ো দিন, দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করুন।
  • এবার এই মাংসের মধ্যে ছোট ভাজা আলুগুলো দিয়ে দিন।
  • ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন।
  • মাংস সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে গরমমশলা পাউডার এবং কেওড়া জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • আঁচ বন্ধ করুন।
  • ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Saturday, January 10, 2015, 11:22 [IST]
X
Desktop Bottom Promotion