Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
কয়েক মিনিটে সুস্বাদু জলখাবার, বানিয়ে ফেলুন সয়া প্যানকেক
সকালের জলখাবার এমন হওয়া চাই, যা আমাদের সারা দিন শক্তির জোগান দেবে এবং চনমনে রাখবে। তবে তা থেকে যেন খুব বেশি ক্যালোরি শরীরে না যায়, সে দিকেও খেয়াল রাখতে হবে।
সয়াবিনে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই খাদ্য। ব্রেকফাস্টে চটজলদি স্বাস্থ্যকর খাবার চাইলে বানাতে পারেন সয়া প্যানকেক। এতে শরীরে সয়াবিনের পুষ্টিগুণও যাবে, আর পেটও ভরবে। দেখে নিন কী ভাবে বানাবেন।

সয়া প্যানকেকের উপকরণ
সয়াবিন, বেসন পরিমাণমতো, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, ৬-৭ কোয়া রসুন, আদা টুকরো করা, ক্যাপসিকাম কুচি, ২টো কাঁচা লঙ্কা, টক দই পরিমাণমতো, স্বাদমতো নুন, সাদা তেল।
সয়া প্যানকেক রান্নার পদ্ধতি
সয়াবিন খানিক ক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর হাত দিয়ে চিপে সয়াবিনের অতিরিক্ত জল বার করে নিন। মিক্সিতে সয়াবিন, রসুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি একটা বাটিতে ঢেলে তাতে একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, নুন এবং টক দই মিশিয়ে নিন ভালো করে। তার পর এতে পরিমাণমতো বেসন এবং জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিন।
ফ্রাইং প্যানে অল্প তেল গরম করুন। এতে দুই চামচ করে ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে দিন। মিনিট দুয়েকের জন্য ঢাকনা চাপা দিয়ে দিন। তারপর ঢাকনা খুলে এর উপরে একটু তেল ছড়িয়ে, প্যানকেকের অপর পিঠটা উল্টে দেবেন। আবারও ঢাকা চাপা দিন মিনিট দুয়েকের জন্য। দুই পিঠ লালচে করে ভাজা হয়ে গেলেই তৈরি সয়া প্যানকেক। টমেটো সসের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন। জলখাবারে জমে যাবে এই নোনতা প্যানকেক।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications