Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
জিভে জল আনা সেসমি চিকেন রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

সাদা ভাত এমনকী ফ্রাইড রাইসের সঙ্গেও ভাল যায় এই সেসমি চিকেন। তবে হাড়ছাড়া মাংসেই সবচেয়ে ভাল হয় এই সেসমি চিকেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই রেসিপিটি।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৩০-৩৫ মিনিট
উপকরণ
- বোনলেস মুরগীর মাংস - ৫০০ গ্রাম (ছোট ছোট টুকরো)
- টমেটো - ৩টি (পিউরি)
- কাঁচা লঙ্কা - ৩-৪ টি (কুচনো)
- তিল - ১/২ চা চামচ (শুকনো খোলায় ভাজা)
- লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
- আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
- নুন - স্বাদমতো
- মাখন - ১ চা চামচ
- তিল তেল - ২ টেবিল চামচ
- স্প্রিং অনিয়ন - সাজানোর জন্য (১ চা চামচ কুচনো)
পদ্ধতি
- একটি পাত্রে তেল গরম করুন।
- পরিষ্কার করে ধোয়া মুরগীর মাংস ও নুন তেলে দিয়ে ৭-৮ মিনিট ভাল করে ভেজে নিন।
- এতে গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে কষুন।
- এবার ভাজা মাংস একটি প্লেটে তুলে রেখে দিন।
- ওই একই প্যানে তেলে আদারসুন বাটা, টমেটো পিউরি দিয়ে আরও মিনিট পাঁচেক ভাল করে রান্না করুন।
- এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। এতে মাখন দিন।
- এতে ভাজা মাংসের টুকরোগুলি দিয়ে হালকা আঁচে আরও মিনিট পাঁচেক রান্না করুন।
- মাংসের ভিতরে ভাল করে গ্রেভি ঢুকে গেলে আঁচ বন্ধ করে দিন।
- স্প্রিং অনিয়ন এবং তিল ছড়িয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Sesame Chicken Curry Recipe
Story first published: Wednesday, December 17, 2014, 16:27 [IST]
Other articles published on Dec 17, 2014



Click it and Unblock the Notifications