সেসমি অ্যান্ড কোরিয়েন্ডার ক্রাস্টেড গ্রিলড ফিশ

Posted By:

মাছ হল এমন একটি খাবার যা ঝোল, ঝাল ভাজার পাশাপাশি বেকড বা গ্রিলেও বেশ মানানসই। আর মাছ গ্রিল করতে সময়ও খুব বেশি লাগে না। আর ঝঞ্ঝাটও কম। কিছু কাটাকুটি-বাটাবুটির ঝামেলা নেই। অথচ সাহেবি কায়দায় মুখে জলও আনে।

আজ আমরা সামুদ্রিক মাছ ব্যবহার করে বানাতে শিখব সেসমি অ্যান্ড কোরিয়েন্ডার ক্রাস্টেড গ্রিলড ফিশ। নামটা ভারি শুনতে লাগলেও আসলে মশলায় মাখানো মাছ, তিল ও ধনে দিয়ে কোটিং তৈরি করে জাস্ট গ্রিস করে নিলেই হবে। ঠাণ্ডা আমেজে গরম মাছ মন্দ হবে না।

সেসমি অ্যান্ড কোরিয়েন্ডার ক্রাস্টেড গ্রিলড ফিশ

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হবে সেসমি অ্যান্ড কোরিয়েন্ডার ক্রাস্টেড গ্রিলড ফিশ

পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ৩০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ

  • মাছের ফিলে - ২ টি (২০০ গ্রাম এক একটি করে)
  • সাদা তিল - ৪ টেবিল চামচ
  • ধনে - ২ টেবিলচামচ শুকনো খোলায় ভেজে ভাল করে থেঁতো করে নেওয়া
  • লেবু - ৪টির রস করা
  • অলিভ অয়েল - ১০০ মিলিলিটার
  • রসুন - ১০টি কুচনো
  • চিলি ফ্লেক্স - ১ চা চামচ
  • নুন ও গোলমরিচ স্বাদমতো

প্রণালী

  • তিল, ও অর্ধেক ধনে থেঁতো করা সরিয়ে রেখে বাকি সব উপকরণ দিয়ে মাছ ভাল করে মাখিয়ে ১৫ মিনিট রেফ্রিজারেটরে রেখে দিন।
  • এরপর একটা পাত্রে তিল ও অর্ধেক ধনে টা ছড়িয়ে তাতে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো রোল করে নিন যাতে তিল মাছের গায়ে ভাল ভাবে সেঁটে যায়।
  • মাঝারি আঁচে গ্রিল করতে শুরু করুন।
  • মাছের গায়ে গ্রিলের দাগ এসে গেলে মাছের ফিলেটা ঘুরিয়ে নিন। দুইদিক থেকেই যেন ভালভাবে রান্না হয়।
  • হয়ে গেলে নামিয়ে স্যালাড ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion