Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চে পরিবেশন করুন নিজের হাতে বানানো ফিরনি, রইল রেসিপি
হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরই জামাই ষষ্ঠী। এবছর জুন মাসের ১২ তারিখ পড়েছে এই উৎসব। শাশুড়ির মন ভালো করতে জামাই বাবা শশুরবাড়ি নিয়ে যাবে আম, কাঠাল, লিচু আর অবশ্যই মিষ্টি। কারণ মিষ্টি ছাড়া বাঙালীরা অচল। এদিকে জমিয়ে রান্না করবেন শাশুড়ী মাও। কিন্তু মনে রাখবেন শেষ পাতে যেন থাকে একটু মিষ্টি। মিষ্টি বাঙালীদের বহুকাল আগে থেকেই পছন্দ। তবে সেই মিষ্টি যদি হয় ফিরনি, তবে তো আর কোন কথাই থাকে না। ফিরনি কমবেশি সকলেরই পছন্দের একটি খাবার।
চিনি, খেজুর, গুড় এসব দিয়ে ঘন ফিরনির স্বাদ যেমন অন্যরকম এক অনুভূতি দেয়। ফিরনির সাধারণত বহু রকমারি আছে। সবথেকে জনপ্রিয় হল শাহী ঘরানা ফিরনি। তবে আমাদের কাছে যে ফিরনি খুব পরিচিত তা হল চালের ফিরনি। চালের ফিরনি খেতে যেমন সুস্বাদু ও পুষ্টিকর, তেমনই এই খাবার একবার বাড়িতে বানালেই ছোট থেকে বড় সকলেরই মন পাবেন আপনি। তবে জামাই ষষ্ঠীর বিশেষদিনে আপনি খুব সহজে বাড়িতেই বানিয়ে চমকে দিতে পারে জামাইকে। কিন্তু ভাবছে, রেসিপি জানা নেই। তাহলে আজকের রেসিপি আপনার জন্য-

ছবি সৌজন্য-pexels
ফিরনি বানাতে কী কী লাগবে-
দুধ লাগবে ২৫০ মিলি
চিনি- দেড় চামচ
চালের গুঁড়ো- ২ টেবিল চামচ
কাঠবাদাম কুচি- ২ টেবিল চামচ
পেস্তাবাদাম কুচি- ২ টেবিল চামচ
ছোট এলাচ গুঁড়ো- আধ চামচ
কেশর- সামান্য পরিমাণে
গোলাপ জল- ২ টেবিল চামচ
ঘি- ২ টেবিল চামচ
কীভাবে বানাবেন-
১. প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। এবার চালগুলিকে গুঁড়ো করে নিতে হবে।
২. এবার একটি পাত্রে ঘি দিয়ে তারমধ্যে দুধ গরম হতে দিন। হালকা আঁচে রাখা দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিন চালের গুঁড়ো।
৩. এরপর চিনি দিয়ে নাড়তে থাকুন বেশ কিছুক্ষণ। আপনি চাইলে সামান্য কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন।
৪. কিছুক্ষণ পর এই মিশ্রণটি ফুটে ঘন হয়ে এলে তাতে এক এক করে কুঁচানো কাঠবাদাম, পেস্তাবাদাম ও অল্প কেশর দিন।
৫. মিশ্রণটি ঘন হয়ে আসলে উপর থেকে ছড়িয়ে দিন এলাচ গুঁড়ো ও গোলাপ জল।
৬. এবার একটি মাটির ছোট পাত্রে কিছুটা ফিরনি রেখে তা ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন।
তৈরি আপনার হোমমেড ফিরনি। ঘণ্টা খানেক রাখার পর জামাইকে দিন ঠাণ্ডা ফিরনি। যা মুখে দিলেই গলে যাবে। সঙ্গেই এই গরমে দেবে তৃপ্তি। পরিবেশনের সময় আপনি মাটির পাত্রে থাকা ফিরনিতে দিতে পারেন একটু কেশর ও বাদাম কুচি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications