সাবুদানার বড়া

Posted By: Lekhaka

সাবুদানা টিক্কি একটি জনপ্রিয় মহারাষ্ট্রীয় স্ন্যাক্স। উপোসের সময় এটি অনেকেই খেয়ে থাকেন। সাবুদানা, আলু এবং কিছু মশলা মিশিয়ে এই পদটি তৈরি করা হয়। সাবুদানা টিক্কি ভীষণই সুস্বাদু একটি পদ। যদিও এটি বানানো একটু সময় স্বাপেক্ষ।

সাবুদানা টিক্কি বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে নরম হয়। এটি চায়ের সঙ্গে খেতে খুবই ভাল লাগে। ধনে পাতা অথবা আমচুর চাটনি এবং টমেটো সসের সঙ্গে সাবুদানা টিক্কি খাওয়া যেতে পারে।

সাবুদানা বড়া ভারতের প্রায় সর্বত্র বানানো হয়। যদিও জায়গা ভেদে পদটি বানানোর পদ্ধতি আলাদারকমের হয়ে যায়। কোনও কোনও সময় সাবুদানা টিক্কি অল্প তেলে আবার কখনও ডুবো তেলে ভাজা হয়। তাই চটজলদি এই বড়া বানাতে হলে অবশ্যই আমাদের রেসিপি ফলো করতেই হবে আপনাকে।

সাবুদানা টিক্কি রেসিপি ভিডিও

sabudana tikki recipe
সাবুদানা টিক্কি রেসিপি। কিভাবে বানাবেন সাবুদানা টিক্কি রেসিপি। সাবুদানা কাটলেট রেসিপি
সাবুদানা টিক্কি রেসিপি। কিভাবে বানাবেন সাবুদানা টিক্কি রেসিপি। সাবুদানা কাটলেট রেসিপি
Prep Time
8 Hours
Cook Time
30M
Total Time
3 Hours 30 Mins

Recipe By: মিনা ভাণ্ডারী

Recipe Type: Snacks

Serves: ১২ টি

Ingredients
  • সাবুদানা - ১/২ কাপ

    আলু সেদ্ধ(খোসা ছাড়ানো) - ৩টি

    আদা - ২ চা চামচ

    কাঁচা লঙ্কা কুচি - ২ চা চামচ

    সাদা তিল - ২ চা চামচ

    লবন - স্বাদ মতো

    কর্নফ্লাওয়ার - ১ চা চামচ

    ভাজা বাদাম(ভেঙে নেওয়া) - ৬ টেবিল চামচ

    তেল - ভাজার জন্য

    জল - ১/২ কাপ+ ধোয়ার জন্য

Red Rice Kanda Poha
How to Prepare
  • ১। একটি ছাকনিতে সাবুদানা নিয়ে ভাল করে ধুয়ে নিন।

    ২। এবার একটি বাটিতে জল নিয়ে সাবুদানা ভিজিয়ে রাখতে হবে।

    ৩। ৬-৮ ঘণ্টা ভিজিয়ে রাখার পর অতিরিক্ত জল ফেলে দিতে হবে।

    ৪। একটি সাবুদানা হাতে নিয়ে টিপে দেখুন, সেটি পিষে যাচ্ছে কিনা। যদি পিষে যায়, তাহলে সাবুদানা ভাল ভাবে তৈরি বড়া বানানোর জন্য।

    ৫। একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু কুরিয়ে নিতে হবে।

    ৬। এই আলুর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানা দিতে হবে।

    ৭। এবার আদা আর লঙ্কা কুচি দিতে হবে।

    ৮। এরপর সাদা তিল আর নুন মেশাতে হবে।

    ৯। সব উপাদানগুলি ভাল করে মিশিয়ে একটা মণ্ডের মতো বানাতে হবে।

    ১০। এবার কর্ণফ্লাওয়ার আর ভাজা বাদাম দিতে হবে।

    ১১। পরের ধাপে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে চ্যাপ্টা মতো বড়ার আকার দিতে হবে।

    ১২। একটি পাত্রে তেল গরম করতে হবে।

    ১৩। এবার তৈরি করে রাখা বড়াগুলি তেলে ছেড়ে দিতে হবে।

    ১৪। ভালে করে ভেজে নিতে হবে।

    ১৫। বড়ার দুই পিঠই বাদামি করে ভাজতে হবে।

Instructions
  • ১। সাবুদানা খুব ভাল করে ধুয়ে নিতে হবে।
  • ২। ভুলেও সাবুদানা অতিরিক্ত জলে ভেজাবেন না। এতে সাবুদানা গলে যেতে পারে।
  • ৩। উপোসের সময় সাবুদানা বড়াতে সৈন্ধব লবন দেওয়া যেতে পারে।
  • ৪। এই বড়া ডুবো তেলেও ভাজা যায়।
Nutritional Information
  • পরিবেশনের পরিমাণ - ১টি
  • ক্যালরি - ৪০ ক্যালরি
  • ফ্যাট - ৭ গ্রাম
  • প্রোটিন - ১ গ্রাম
  • কার্বোহাইড্রেট - ১১ গ্রাম
  • সুগার - ১ গ্রাম

ধাপে ধাপে শিখে নিন কিভাবে বানাবেন সাবুদানা টিক্কি

১। একটি ছাকনিতে সাবুদানা নিয়ে ভাল করে ধুয়ে নিন।

২। এবার একটি বাটিতে জল নিয়ে সাবুদানা ভিজিয়ে রাখতে হবে।

৩। ৬-৮ ঘণ্টা ভিজিয়ে রাখার পর অতিরিক্ত জল ফেলে দিতে হবে।

৪। একটি সাবুদানা হাতে নিয়ে টিপে দেখুন, সেটি পিষে যাচ্ছে কিনা। যদি পিষে যায়, তাহলে সাবুদানা ভাল ভাবে তৈরি বড়া বানানোর জন্য।

৫। একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু কুরিয়ে নিতে হবে।

৬। এই আলুর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানা দিতে হবে।

৭। এবার আদা আর লঙ্কা কুচি দিতে হবে।

৮। এরপর সাদা তিল আর নুন মেশাতে হবে।

৯। সব উপাদানগুলি ভাল করে মিশিয়ে একটা মণ্ডের মতো বানাতে হবে।

১০। এবার কর্ণফ্লাওয়ার আর ভাজা বাদাম দিতে হবে।

১১। পরের ধাপে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে চ্যাপ্টা মতো বড়ার আকার দিতে হবে।

১২। একটি পাত্রে তেল গরম করতে হবে।

১৩। এবার তৈরি করে রাখা বড়াগুলি তেলে ছেড়ে দিতে হবে।

১৪। ভালে করে ভেজে নিতে হবে।

১৫। বড়ার দুই পিঠই বাদামি করে ভাজতে হবে।

[ 4 of 5 - 43 Users]
X
Desktop Bottom Promotion