পাস্তা খেতে ভালোবাসেন? বাড়িতেই বানিয়ে রেড সস পাস্তা

Posted By:

বিকেলের দিকে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। ফুচকা, চাট, চপ, চাউমিন তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খেলে শরীরের বারোটা বাজতে বিশেষ সময় লাগবে না। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু খাবার।

দোকান থেকে পাস্তা কিনে এনে তৈরি করুন রেড সস পাস্তা। আদতে ইতালীয় খাবার হলেও, পাস্তা এখন এ দেশেও বেশ জনপ্রিয়। রেস্তরাঁয় না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দের এই খাবার। দেখে নিন রেসিপি।

Red Sauce Pasta Recipe

রেড সস পাস্তার উপকরণ

এক প্যাকেট পাস্তা, ৩-৪টে টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ১টা তেজপাতা, পুদিনা পাতা কুচানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, স্বাদ মতো নুন।

রেড সস পাস্তা তৈরির পদ্ধতি

টমেটো ভালো করে ধুয়ে জলে সিদ্ধ করে নিন। তার পর খোসাগুলি ছাড়িয়ে মিক্সিতে মিহি পেস্ট তৈরি করুন। একটি পাত্রে জলের সঙ্গে নুন মিশিয়ে পাস্তা সিদ্ধ করে নিন। হয়ে গেলে জল ঝরিয়ে আলাদা করে রাখুন।

বাড়িতে বানিয়ে ফেলুন হোয়াইট সস পাস্তা, রইল রেসিপি

এ বার কড়াইতে সাদা তেল গরম করে তেজপাতা ও রসুন কুচি দিয়ে দিন। একটু নাড়াচাড়া করুন। রসুন হালকা বাদামি রঙের হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ভালো মতো ভাজা হলে টমেটো বাটা দিয়ে দিন। মিনিট পাঁচেক রান্না করার পরে চিলি ফ্লেক্স, পুদিনা পাতা কুচি, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। কিছুক্ষণ পর সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভাল করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন রেড সস পাস্তা।

[ of 5 - Users]
Story first published: Saturday, February 10, 2024, 17:31 [IST]
X
Desktop Bottom Promotion