Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভেটকি বা ইলিশ নয়, এই নিরামিষ পাতুরির জাদুতে পাত হবে সাফ!
বাঙালির প্রিয় খাবারের মধ্যে পাতুরির কিন্তু জুড়ি মেলা ভার। ভেটকির পাতুরি হোক বা ইলিশের, তা পাতে উঠলেই জমে যাবে সেদিনের আহার। তবে ইলিশ বা ভেটকির পাতুরিতেই বা আটকে থাকবেন কেন, অল্প খরচে চেটেপুটে হাত পরিষ্কার করতে বানিয়ে ফেলুন ছানার পাতুরি। নিরামিষের মধ্যে এই পদটি কিন্তু খুবই সুস্বাদু। আর, ছানা এমন একটি প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য, যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ছানার পাতুরি তৈরি করবেন।
উপকরণ
ছানা - ২০০ গ্রাম
ময়দা - দেড় টেবিল-চামচ
টক দই - দুই টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা - এক টেবিল চামচ
পোস্ত বাটা- এক টেবিল চামচ
সর্ষে বাটা - তিন টেবিল চামচ
সর্ষের তেল - দুই টেবিল চামচ
লবণ ও চিনি - স্বাদমতো
গোটা কাঁচালঙ্কা - সাজানোর জন্য
কলাপাতা
আরও পড়ুন : রান্নাঘরে থাকা অল্প কিছু সরঞ্জামেই বানিয়ে ফেলুন পনির সন্দেশ
তৈরির পদ্ধতি
১) বাড়িতে তৈরি ছানা থেকে জল বার করে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন।
২) যদি কেনা ছানা হয়, তবে তাকে একেবারে ছোট ছোট করে কেটে নিন।
৩) এবার ছানার সঙ্গে ময়দা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল, লবণ ও চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে ৫-১০ মিনিট রেখে দিন।
৪) এবার কলাপাতাকে গরম জলে সেদ্ধ করে নিন, যাতে পাতাটি না ফেটে যায়।
৫) এরপর যেকটা পাতুরি বানাবেন সেই অনুযায়ী কলাপাতাকে সমান মাপের ছোট ছোট করে কেটে নিয়ে তাতে ছানার মিশ্রণটি পরিমাণমতো দিয়ে দিন।
৬) কলাপাতা ভাঁজ করে সুতোয় বেঁধে দিন। এই অবস্থায় স্টিমিং করার পাত্রে বসিয়ে পাতুরিকে ভাপিয়ে নিন।
৭) ৫ থেকে ১০ মিনিট এভাবে ভাপিয়ে নিলেই তৈরী আপনার ছানার পাতুরি। পরিবেশন করুন গরম ভাতে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications
