Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একঘেয়ে মালাইকাড়ি না খেয়ে রাখী পূর্ণিমা এবার জমে উঠুক বাটার গার্লিক প্রন দিয়ে!
আসছে ভাই-বোনের বিখ্যাত উৎসব রাখী পূর্ণিমা। হিন্দু ধর্মে এই রাখীর বিশেষ তাৎপর্য রয়েছে। ক্যালেন্ডার অনুসারে, এই উৎসবটি প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই বছর শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হবে ১৯শে আগস্ট পড়েছে। এই দিন বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখী বেঁধে সুরক্ষার প্রতিশ্রুতি চায়। যেখানে ভাইরা তাদের বোনদের উপহার দেয় এবং তাদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
শুধু তাই নয়, এই বিশেষ দিনে কিন্তু খাওয়া দাওয়াও হয় জমিয়ে। সকাল থেকেই একেবারে উৎসবমুখী বাঙালিরা। টিফিন থেকে শুরু করে দুপুরের ভুরিভোজ, সবই একেবারে জমিয়ে হয়। চলুন আজ জেনে নেওয়া যাক আর ৫ দিনের চিংড়ির থেকে একটু অন্য স্বাদের পদ। আজ দেখে নিন বাটার গার্লিক প্রন।

কী কী লাগবে-
- চিংড়ি মাছ- ৫০০ গ্ৰাম
- মাখন- ১টেবিল চামচ
- রসুন কুচি- ৩ চামচ
- ধনে পাতা- ১ চামচ
- চিলি ফ্লেক্স- ১চামচ
- সাদা তেল- ২চামচ
- কর্নফ্লাওয়ার- ১টেবিল চামচ
- নুন- স্বাদ মত
ভাপা-ঝাল নয়, এই বর্ষায় আজই বাড়িতে বানিয়ে ফেলুন দই ইলিশ, রইল সহজ পদ্ধতি
কীভাবে বানাবেন-
- প্রথমে, একটি পাত্রে তেল গরম করে নুন দিয়ে মাছগুলি হালকা ভেজে নিতে হবে। এগুলি এবার আলাদা করে তুলে রাখুন।
- অন্যদিকে রসুন কুচি দিয়ে সেই তেলেই নাড়াচাড়া করে নিতে হবে।
- হালকা ভাজা হলে একে একে চিলি ফ্লেক্স, ধনে পাতা দিয়ে নেড়ে নিতে হবে।
- এবার মাখন ও নুন দিয়ে হালকা নেড়ে নিন।
- এরমধ্যে হাফ কাপ জলে কনফ্লাওয়ার গুলে একটি লিকুইড তৈরি করুন। লিকুইডটি মাছের মধ্যে দিয়ে নেড়ে নিন।
- ৫ মিনিট পরই যখন দেখবেন গ্ৰেভী ফুটে ঘন হয়ে এসেছে, তখনই বুঝবেন তৈরি আপনার বাটার গার্লিক প্রন।
- এবার একটা পাত্রে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি বাটার গার্লিক প্রন। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়েও পরিবেশন করতে পারেন।
- ভাত হোক বা রুটি যেকোনও খাবারের স্বাদ বাড়াতে পারে এই পদ। তবে রোজদিনের ভাপা চিংড়ি বা চিংড়ির মালাইকারী থেকে এটি অবশ্যই স্বাদে অন্যরকম ও অসাধারণ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications