Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভাপা-ঝাল নয়, এই বর্ষায় আজই বাড়িতে বানিয়ে ফেলুন দই ইলিশ, রইল সহজ পদ্ধতি
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
প্রত্যেক বাঙালির অত্যন্ত পছন্দের মাছ ইলিশ। তাকে আবার মাছের রাজাও বলা হয়। ধোঁয়া ওঠা সাদা ভাত আর সাথে ইলিশের যে কোনও পদ, স্বাদ একেবারে লোভনীয়। ইলিশের নাম শুনলেই যেন জিভে জল চলে আসে।
এই বর্ষায় শহরের ছোট থেকে বড় যেকোনও বাজারে দেখা মেলে ইলিশের। মধ্যবিত্তের নাগালে কি তা আদেও? এ নিয়ে নানান যুক্তি-তর্ক থাকলেও একবার অন্তত মাছের রাজা পাতে না পড়লেই নয়। আজ চলুন দেখে নেওয়া যাক, এই ইলিশ মাছের এই অন্যতম পদ দই ইলিশ।

কী কী লাগবে-
- ইলিশ মাছ- ৪ টুকরো
- টক দই- ৪ টেবিল চামচ
- কালো সর্ষে- ২ চা চামচ
- সর্ষের তেল- ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো- ২ চা চামচ
- কাঁচা লঙ্কা- ২ টি
- নুন- স্বাদ মত
লোভনীয় এই কাবাব এখন বাড়িতেই বানিয়ে ফেলুন, রেস্তোরাঁয় যাওয়ার প্রয়োজনই থাকবে না!
কীভাবে বানাবেন-
- প্রথমে ইলিশ মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে ৫ মিনিটের মত।
- এবার কড়াইতে সরষের তেল দিয়ে কালো সরষে ও কাঁচা লঙ্কা দিয়ে দিন।
- অন্যদিকে একটি বাটিতে টক দই, হলুদ ও নুন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
- এরপর এই মিশ্রণটি তেলে দিয়ে দিন। ভালো করে নেড়ে চেড়ে ইলিশ মাছের টুকরোগুলিও দিয়ে দিন।
- সামান্য জল দিয়ে গ্যাস মাঝারি আঁচে রেখে রান্নাটি ফুটতে দিতে হবে। এক্ষেত্রে একটু সময় লাগবে। অন্তত ৬-৮ মিনিট ধৈর্য্য ধরুন।
- এবার ফুটে উঠলে উপর থেকে কাঁচা সরষে তেল ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দই ইলিশ।
- ইলিশের অন্যান্য পদের তুলনায় এই পদটি ভীষণ সুস্বাদু। তবে শুধু সুস্বাদুই নয়, এটি খুব কম সময়ে, অল্প সামগ্রী দিয়েই বানিয়ে ফেলা যায়। এই বর্ষায় মরশুমে তাহলে বানিয়ে নিন সুস্বাদু লোভনীয় দই ইলিশ।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Forget Vapa ilish, make dahi ilish at home today in this rainy season, here is an easy method
Story first published: Sunday, August 4, 2024, 11:25 [IST]
Other articles published on Aug 4, 2024



Click it and Unblock the Notifications