উত্তর ভারতের বিখ্যাত রাজমা চাওয়াল বানিয়ে ফেলুন বাড়িতেই, রইল রেসিপি

Posted By:

রাজমা চাওয়াল মূলত উত্তর ভারতের খাবার হলেও, এখন কিন্তু গোটা দেশে বেশ জনপ্রিয়। অতি পরিচিত কিছু উপকরণ দিয়ে বাড়িতেই রান্না করা যায় এই সুস্বাদু পদ। লাঞ্চ কিংবা ডিনারের জন্য একেবারে আদর্শ রাজমা চাওয়াল। তাহলে আর অপেক্ষা কেন, চটজলদি শিখে নিন রাজমা রান্নার পদ্ধতি।

রাজমা রান্নার উপকরণ
এক কাপ রাজমা, দারুচিনি, এলাচ, ১টি তেজপাতা, ১ চা চামচ গোটা জিরে, ১টি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, ২টো টোমেটো কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচানো, পরিমাণমতো তেল, স্বাদ অনুসারে নুন।

Rajma Masala Recipe

রাজমা রান্নার পদ্ধতি
রাজমা জলে ভিজিয়ে রাখুন সারা রাত। রান্নার আগে রাজমা ভেজানো জল ফেলে দিয়ে সেগুলি বেশ কয়েকবার জলে ধুয়ে নিন। প্রেশার কুকারে পরিমাণমত জল, রাজমা, দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। জিরে একটু ভাজা হলে দিয়ে দিন কুচানো পেঁয়াজ। হালকা লালচে করে পেঁয়াজ ভেজে নিন। এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টোমেটো কুচি এবং সামান্য নুন দিয়ে নাড়তে থাকুন। টমেটো গলে গেলে আঁচ নিভিয়ে দিন। এই মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে মিহি করে পিষে নিন।

কড়াইয়ে তেল গরম করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। এতে বেটে রাখা মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে সিদ্ধ রাজমা দিয়ে দিন। আরও একটু কষিয়ে নিন সমস্ত উপকরণ। তারপর পরিমাণমতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। রান্না হয়ে গেলে গরম মশলা গুঁড়ো এবং ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নন। ভাত বা রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন রাজমা।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion