Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সোজাসাপ্টা চটজলদি গোবি মাঞ্চুরিয়ান
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

চাইনিসের মধ্যে মাঞ্চুরিয়ানের বেশ জনপ্রিয়তা রয়েছে এদেশে। চিকেন মাঞ্চুরিয়ান আমিষপ্রেমীদের জন্য সেরা হলে গোবি মাঞ্চুরিয়ন যা নাকি ফুলকপি দিয়ে তৈরি হয় নিরামিষাশীদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় থাকে। চাইনিস খাবারের সবচেয়ে বড় সুবিধা হল কম সময়ে কম পরিশ্রমে এর চেয়ে সুস্বাদু খাবার আর পাওয়া যায় না।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন চটজলদি গোবি মাঞ্চুরিয়ান।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট
উপকরণ
- ফুল কপি - ছোট মাপের ১টি (ছোট ছোট টুকরো করে নিন, যাতে ফুল না ভাঙে দেখে নেবেন)
- তেল - ছাঁকা তেলে ভাজার জন্য
ব্যাটারের জন্য
- ময়দা - ৫ চা চামচ
- কর্নফ্লাওয়ার - ৩ চা চামচ
- নুন - স্বাদমতো
- গোল মরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
- জল - ১/৪ কাপ
মাঞ্চুরিয়ানের সস
- তেল - ১ টেবিলচামচ
- পেঁয়াজ - ছোট ১টি (মিহি করে কুচনো)
- কাঁচা লঙ্কা - ২-৩টি (মিহি করে কুচনো)
- রসুন - ৩ টি বড় কোয়া (মিহি করে কুচনো)
- টমেটো কেচআপ - ২ টেবিলচামচ
- রেড চিলি সস - ২ টেবিল চামচ
- সোয়া সস - ৪ টেবিল চামচ
- সাদা রাইস ভিনিগার - ২ চা চামচ
- জল - ৪ চা চামচ
- কর্নফ্লাওয়ার - ২ চা চামচ
প্রণালী
- প্রথমে ব্যাটারের জন্য দেওয়া উপকরণগুলি একসঙ্গে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন।
- কপির টুকরোগুলি নুন দিয়ে একটু মাখিয়ে নিন।
- এবার ফুলকপির টুকরোগুলি ব্যাটারে ডুবিয়ে ফুটন্ত ছাঁকা তেলে ভেজে নিন।
- ৫ মিনিট ভাল করে ভাজুন।
- এবার সসের জন্য একটি পাত্রতে তেল গরম করুন।
- এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে ৩ মিনিট ভাল করে ভেজে নিন। চাইনিস খাবারের বিশেষত্ব হল রান্নার পুরোটাই গনগনে আঁচে হয়। কম আঁচ বা মাঝারি আঁচের কোনও গল্প নেই। তাই আপনাকে সজাগ থাকতে হবে।
- মিশ্রণটিতে হাল্কা খয়েরি রং ধরলেই তাতে টমেটো কেচআপ, রেড চিলি সস দিয়ে ভাল করে রান্না করুন যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে।
- গনগনে আঁচে হবে তাই মশলাটা নাড়তে থাকুন, নয়তো তাপের কারণে তলা ধরে যেতে পারে।
- এই মিশ্রণটিতে সোয়া সস এবং ভিনিগার দিয়ে দিন।
- ভাল করে নেড়েচেড়ে ভিনিগার ও সোয়া সস মিশিয়ে নিন।
- এবার একটি ছোট বাটিতে জল ও কর্নফ্লাওয়ার গুলে তা কড়াইয়ে দিয়ে দিন।
- গ্রেভিটি একটু ঘন হওয়ার অপেক্ষা করুন।
- এবার ভাজা ফুলকপিগুলি এই সসে দিয়ে হাল্কা হাতে মিশিয়ে নিন। যাতে গ্রেভিটা প্রত্যেকটা টুকরোয় ভাল করে লেগে যায়। গ্রেভিটা ফুলকপির টুকরোগুলোয় ভাল করে ঢুকে গেলে আঁচ বন্ধ করে দিন।
- অনিয়ন রিং দিয়ে গরমাগরম পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Quick & Easy Gobi Manchurian Recipe
Story first published: Wednesday, September 10, 2014, 16:41 [IST]
Other articles published on Sep 10, 2014



Click it and Unblock the Notifications