বাড়িতে অতিথি আসার কথা? বানিয়ে ফেলুন সুস্বাদু পেয়ারে কাবাব

Posted By:

আট থেকে আশি, সকলেরই অতি প্রিয় খাবার কাবাব। মটন, চিকেন, ফিশ যাই হোক না কেন, কাবাব দেখলে জিভে জল আসবেই। বেশিরভাগ সময় আমরা রেশমি, টেংরি কিংবা হরিয়ালি কাবাবই খেয়ে থাকি। এবার সেই সব চিরাচরিত কাবাব ছেড়ে বানিয়ে ফেলতে পারেন পেয়ারে কবাব। খুব বেশি সময় লাগে না। আর খেতেও খুব সুস্বাদু। দেখে নিন রেসিপি।

পেয়ারে কাবাব তৈরির উপকরণ

আধা কেজি চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাজুবাদাম কুচি, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এক কাপ বেসন, কসৌরি মেথি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন, মাখন পরিমাণমতো, কাঁচালঙ্কা কুচি।

Pyare Kabab Recipe

পেয়ারে কাবাব তৈরির পদ্ধতি

মাংসের কিমা ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে মাংসের কিমার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা মাখিয়ে নিন। তারপর মাংসের ওই মিশ্রণে বেসন দিয়ে ভালো করে মেখে নিন। কাবাবের শিক বা কাঠির গায়ে তেলের পরত মাখিয়ে নিন।

কবাব গড়ার আগে একটি পাত্রে জল নিয়ে বসুন। এ বার ওই জলে হাত ডুবিয়ে শিকের গায়ে কাবাব গড়তে শুরু করুন। বেশ খানিকটা মাংসের মণ্ড নিয়ে হাত দিয়ে চেপে চেপে শিকের গায়ে কাবাব গেঁথে নিন। গ্যাস ওভেনের উপর পাউরুটি সেঁকার জাল বসিয়ে কাবাবগুলি উল্টেপাল্টে সেঁকে নিন। মাঝেমধ্যে মাখন লাগিয়ে আবার সেঁকতে বসাবেন। পুরোটা ভালো ভাবে সেঁকা হয়ে গেলেই তৈরি পেয়ারে কাবাব। এর উপরে চাটমশলা ছড়িয়ে দিন। পুদিনা চাটনি, স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 22, 2023, 23:12 [IST]
X
Desktop Bottom Promotion