Prawn Cocktail Recipe: চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন ককটেল, জমে যাবে ঘরোয়া পার্টি!

Posted By:

চিংড়ির যে কোনও পদই ভোজন রসিক বাঙালির বড় প্রিয়। বাজারে গেলেই হয় বাগদা নয় গলদা, আর না হলে কুচো চিংড়ি তো থাকবেই বাঙালির থলিতে। মালাইকারি হোক কিংবা সর্ষে দিয়ে, পাতে চিংড়ি পড়লেই মুখে চলে আসে এক গাল হাসি। আজ আমরা আপনাদের জন্য চিংড়ির একেবারে অন্য রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একঘেয়ে পদ ছেড়ে এবার ট্রাই করে ফেলুন চিংড়ির ককটেল।

Prawn Cocktail Recipe

উপকরণ

২৫০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি

২০০ গ্রাম জল ঝরানো টক দই

১ চা চামচ টোবাস্কো সস

১ চা চামচ প্যাপরিকা সস

গোলমরিচ গুঁড়ো

১ চামচ মধু

১ চামচ মাখন

৫০ গ্রাম গ্রেট করা চিজ

১ চা চামচ পাতিলেবুর রস

৪ চামচ ফ্রেশ ক্রিম

১ চা চামচ অলিভ অয়েল

স্বাদ মতো নুন

আরও পড়ুন: রেস্তোরাঁ স্টাইলের স্পাইসি রুই মাছ ভাজা, বানিয়ে ফেলুন আজই!

তৈরির পদ্ধতি

১) চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তাতে সামান্য নুন, লেবুর রস ও গোলমরিচ মাখিয়ে ঢাকা দিয়ে রাখুন।

২) ফ্রাইং প্যানে মাখন গরম করে চিংড়িগুলো একটু নেড়ে নিন।

৩) বাটিতে জল ঝরানো টক দই, অলিভ অয়েল, গোলমরিচ গুঁড়ো ও সামান্য মধু দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এতে গ্রেট করে রাখা চিজ ও সব রকম সস মিশিয়ে নিন ভালো ভাবে। অন্য একটি পাত্রে ফ্রেশ ক্রিম ফেটিয়ে নিয়ে দইয়ের মিশ্রণে মিশিয়ে দিন।

৪) এর মধ্যে ভেজে রাখা চিংড়ি দিয়ে নেড়ে চেড়ে নিন। স্বাদমতো নুন মিশিয়ে দেবেন।

৫) এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঘণ্টা দুয়েক পরে ঠান্ডা হয়ে গেলে ককটেল গ্লাসে পরিবেশন করুন চিংড়ির ককটেল।

[ of 5 - Users]
Story first published: Wednesday, January 4, 2023, 20:08 [IST]
X
Desktop Bottom Promotion