Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নিরামিষের দিনে রেঁধে ফেলুন পটল পোস্ত, রইল রেসিপি
পোস্ত খেতে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। নিরামিষ আমিষ যে কোনও পদেই পোস্ত ব্য়বহার করা যায়। ভাতের সঙ্গে ডাল আর আলু পোস্ত বা ঝিঙে পোস্ত হলেই ব্যাপারটা জমে যায়। এমনকি রুটি, পরোটার সঙ্গেও আলু পোস্ত খেতে বেশ লাগে। এ বার আলুর পরিবর্তে পটল দিয়ে রেঁধে ফেলুন পোস্ত। রান্না খুবই সহজ, আর খেতেও বেশ সুস্বাদু এই পদ। দেখে নিন কী ভাবে রাঁধবেন পটল পোস্ত।
উপকরণ
পটল কয়েকটা, পোস্ত পরিমাণমতো, কাজুবাদাম, চারমগজ, হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল।

রান্নার পদ্ধতি
পটল ভালো ভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর পটলগুলোকে সামান্য চিরে নিতে হবে। নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন পটলগুলোতে। একটা ছোটো বাটিতে জল নিয়ে তাতে পোস্ত কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। তার পর জলটা ছেঁকে নিয়ে পোস্ত, কাঁচা লঙ্কা, কাজুবাদাম ও চারমগজ একসঙ্গে মিক্সারে বা শিলে বেটে নিন।
আলু নয়, এবার পনির দিয়ে রেঁধে ফেলুন পোস্ত! রইল রেসিপি
কড়াইয়ে তেল গরম করে পটলগুলো ভেজে তুলে নিন। ওই তেলের মধ্যেই পোস্ত-কাজুবাদাম বাটা দিয়ে দিন। কিছু ক্ষণ ভালো করে মশলা কষান। মিনিট পাঁচেক পর সামান্য চিনি দিয়ে আরও কিছু ক্ষণ কষিয়ে নিন। এর পর এতে পটলগুলো দিয়ে দিন। একটু নেড়েচেড়ে সামান্য জল দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে উপরে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পটল পোস্ত।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications