Potol Bharta Recipe : গরম ভাতের সঙ্গে জমিয়ে খান পটলের ভর্তা, রইল রেসিপি

Posted By:

বাজারে এখন সারা বছরই পটল পাওয়া যায়। অত্যন্ত সহজলভ্য এবং সস্তার সবজি পটল। ভাজাভুজি, ঝাল-ঝোল, পটলের দোলমা, পটল পোস্ত, আরও কত ধরনের পদই না বানানো যায় এই সবজি দিয়ে। অনেকে আবার পটলের নাম শুনলেই নাক সিঁটকান! আজকের আর্টিকেলে পটলের একেবারে অন্যরকম একটা রেসিপি দেওয়া হল। এই ভাবে যদি পটল রান্না করতে পারেন, তাহলে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই খাবে চেটেপুটে!

Potol Bharta Recipe

পটল ভর্তা তৈরির উপকরণ

৫০০ গ্রাম পটল

স্বাদমতো নুন ও চিনি

পরিমাণমতো সর্ষে তেল

২-৩টে শুকনো লঙ্কা

আধা চা চামচ কালো জিরা

২ টেবিল চামচ রসুন কুচি

১টা বড় পেঁয়াজ কুচি

৪-৫টা কাঁচা লঙ্কা

হলুদ গুঁড়ো

আরও পড়ুন : ঝিঙে ভর্তাতেই নিমেষে সাবাড় হবে এক থালা ভাত, কী ভাবে রাঁধবেন? দেখুন রেসিপি

পটল ভর্তা তৈরির পদ্ধতি

১) প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর ছোটো ছোটো পিস করে নিন।

২) কড়াইতে জল ও নুন দিয়ে পটলগুলো সেদ্ধ করুন।

৩) পটল সেদ্ধ হলে জল ঝরিয়ে নিন। ঠান্ডা করে মিক্সিতে পটলের পেস্ট তৈরি করে নিন।

৪) কড়াইতে সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিন। তারপর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিন।

৫) রসুনের রঙ হালকা পরিবর্তন হলে দিয়ে দিন পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা।

৬) পেঁয়াজ ভাজা হলে পটলের পেস্ট দিয়ে মিশিয়ে নিন। তারপর নুন, হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। জল শুকিয়ে এলে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করুন। ব্রাউন কালার করে ভেজে নিন।

৭) কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলের ভর্তা।

[ of 5 - Users]
Story first published: Saturday, October 15, 2022, 19:09 [IST]
X
Desktop Bottom Promotion