Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ঘরেই তৈরি করুন মুচমুচে চিংড়ির পপকর্ন, রইল রেসিপির হদিশ
সিনেমা দেখা হোক বা আড্ডা দেওয়া, সঙ্গে টুকটাক মুখ চালানোর জন্য পপকর্নের জুড়ি নেই। পপকর্ন বলতেই মাথায় আসে ভুট্টার আর না হয় চিকেনের। কিন্তু চিংড়ির পপকর্ন খেয়েছেন কি? সহজ উপায়ে ঝটপট বাড়িতেই তৈরি করে নিতে পারেন মুখরোচক এই খাবার। খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও ততটাই সহজ। দেখে নিন রেসিপি।

চিংড়ি পপকর্নের উপকরণ
২৫০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ
অনুযায়ী লবণ, ২টো ডিম, ২ টেবিল চামচ দুধ, ২ চা চামচ রেড চিলি সস, ১
কাপ ময়দা, ১/৪ চা চামচ রসুন পাউডার, এক চিমটি বেকিং পাউডার, ভাজার
জন্য সাদা তেল।
চিংড়ি পপকর্ন বানানোর পদ্ধতি
চিংড়ির খোসা ছাড়িয়ে ভাল করে জলে ধুয়ে নিন। একটা বাটিতে চিংড়ি মাছের
সঙ্গে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন ভাল ভাবে মাখিয়ে আধ ঘণ্টা
ঢাকা দিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে ডিম, দুধ, রেড চিলি সস, লবণ একসঙ্গে ফেটিয়ে নিন। আরেকটি বাটিতে ময়দা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন পাউডার, নুন, বেকিং পাউডার, সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ভাল ভাবে।
এবার চিংড়িগুলো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিন। তারপর ময়দার মিশ্রণে ভাল ভাবে কোট করে নিন। কড়াইয়ের তেল গরম হলে এক এক করে সবকটা চিংড়ি ছাড়ুন। সোনালী বাদামী করে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন। তেলটা শুকিয়ে গেলে মেয়োনিজ অথবা স্যুইট চিলি সস সহযোগে পরিবেশন করুন মুচমুচে চিংড়ির পপকর্ন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications