Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Chirer Cutlet Recipe: চিঁড়ে দিয়ে বানিয়ে ফেলুন কাটলেট! কী ভাবে? দেখুন রেসিপি
ঘরে চিঁড়ে থাকলে সাধারণত আমরা দই দিয়ে কিংবা ফলমূল দিয়েই মেখে খাই। তাছাড়া, মাঝে মধ্যে চিঁড়ের পোলাও হয়ে থাকে। আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি স্ন্যাকসের রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে চিঁড়ের কাটলেট। খুব তাড়াতাড়ি বানানো যায় এটি, আর খেতেও খুব ভালো। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে পড়লে তাঁদেরও বানিয়ে খাওয়াতে পারেন। তবে চলুন আজই হয়ে যাক বিকেলের স্ন্যাকসে চিঁড়ের কাটলেট আর গরম গরম এক কাপ চা। দেখে নিন কী ভাবে বানাবেন-

চিঁড়ের কাটলেট তৈরির উপকরণ
১০০ গ্রাম চিঁড়ে
২টো মাঝারি মাপের আলু সেদ্ধ
১/২ কাপ পেঁয়াজ কুচি
প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি
সামান্য কর্নফ্লাওয়ার
চাট মশলা স্বাদ মতো
কিশমিশ কয়েকটা
ভাজার জন্য সাদা তেল
স্বাদ মতো নুন ও চিনি
আরও পড়ুন: চিঁড়ের পোলাও বানান এভাবে, চেটেপুটে সাফ হবে পাত!
চিঁড়ের কাটলেট তৈরির পদ্ধতি
১) প্রথমে চিঁড়েটা জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন।
২) একটি পাত্রে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ, নুন, চিনি, চাট মশলা দিয়ে ভালো করে মেখে রাখুন।
৩) এ বার আলুর মিশ্রণটির সঙ্গে চিঁড়ে এবং সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন।
৪) কড়াইতে তেল গরম হতে দিন। চিঁড়ে-আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের আকারে গড়ে ফেলুন।
৫) তেল গরম হয়ে এলে বাদামী করে ভেজে নিন সবকটা কাটলেট। ব্যস তাহলেই তৈরি চিঁড়ের কাটলেট!
৬) কাসুন্দি এবং টোম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিঁড়ের কাটলেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications