Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগীর মাংসের সঙ্গে আনারসের যুগলবন্দী, পাইন্যাপল থাই চিকেন রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
মুরগীর মাংস এমন একটি উপকরণ যা সবজির সঙ্গে তো বটেই এমনকী বহু ফলের স্বাদের সঙ্গেও খাপ খেয়ে যায়। কমলা লেবু হোক, বা কাঁচা আম সবের সঙ্গেই ভাল লাগে চিকেন। তবে আজকে আমরা মুরগীর মাংসর সঙ্গে আনারসের যুগলবন্দী করব। এটা যেমন বড়দের ভাললাগবে তেমনই চেটেপুটে খাবে খুদে ওস্তাদরাও।
পাইন্যাপল থাই চিকেন খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন পাইন্যাপল থাই চিকেন।

পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
- চিকেন হাড়ছাড়া টুকরো - ২৫০ গ্রাম ( কিউব করে কাটা)
- কাজুবাদাম - ১/২ কাপ
- আনারস - ২ কাপ (চৌকো করে কাটা)
- সাদা তেল - ২ টেবিল চামচ
- রসুন - ৪ কোয়া (কুচনো)
- পেঁয়াজ - ১টি (কিউব করে কাটা)
- লাল লঙ্কা - ২ টেবিল চামচ (কুচনো)
- লাল ক্যাপসিকাম - ১/২ (চৌকো করে কাটা)
- সবুজ ক্যাপসিকাম - ১/২ (চৌকো করে কাটা)
- ওয়েস্টার সস - ২ টেবিলচামচ
- ফিশ সস - ১ টেবিল চামচ
- চিনি - ১ চাচামচ
- স্প্রিং অনিয়ন - ২ আঁটি (কুচনো)
- নুন - স্বাদমতো
প্রণালী
- ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটে কাজুবাদাম বেকিং ট্রেতে ৪ মিনিট ধরে রোস্ট করে নিন। শুকনো কড়াইতেও ড্রাই রোস্ট করতে পারেন সোনালি রং হওয়া পর্যন্ত।
- একটি পাত্রে তেল গরম করে তাতে রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ভাল করে ভাজুন।
- এবার আঁচ গনগনে করে তাতে মাংস এবং ক্যাপসিকাম দিয়ে টস করতে থাকুন। টস করতে থাকুন যতক্ষণ না মাংসের রং সোনালি হচ্ছে।
- এতে ওয়েস্টার সস, ফিশ সস, চিনি দিয়ে টস করে ভাল করে মিশিয়ে নিন।
- এতে এবার আনারসের টুকরোগুলি দিয়ে দিন। এবার ভাল করে ২-৩ মিনিট টস করুন।
- এতে কাজু বাদাম দিয়ে আবার টস করুন।
- মাংস ভাল করে সিদ্ধ হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Pineapple Thai Chicken
Story first published: Monday, April 27, 2015, 13:18 [IST]
Other articles published on Apr 27, 2015



Click it and Unblock the Notifications