Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভিন্ন স্বাদের চিকেন খেতে চান? ট্রাই করুন পেরি পেরি চিকেন স্টিক, রইল প্রণালী
খাদ্যরসিক বাঙালির কাছে চিকেন খুবই প্রিয়। স্টার্টার থেকে মেন কোর্স, সবেতেই চিকেনের স্থান সবার উপরে। প্রতি সপ্তাহে এক-দু'দিন বাঙালি বাড়িতে চিকেন হওয়া মাস্ট! সাধারণত চিকেন কষা, ঝোলই হয়,তবে হাতে একটু সময় থাকলে চিকেন নিয়ে এক্সপেরিমেন্ট করতে বাঙালিরা পিছপা হয় না। আজ আপনাদের জন্য রইল চিকেনের একেবারে অন্য স্বাদের একটি রেসিপি, পেরি পেরি চিকেন স্টিক। বাড়িতে অতিথি এলে খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারেন এটি।

পেরি পেরি চিকেন স্টিক তৈরির উপকরণ
বোনলেস চিকেন
১ টি মাঝারি সাইজের পেঁয়াজ
কয়েকটা রসুনের কোয়া
কাঁচা লঙ্কা কয়েকটা
১ টি লাল ক্যাপসিকাম
১ টেবিল চামচ টম্যাটো বাটা
১ টেবিল চামচ ভিনেগার
১ টেবিল চামচ রেড চিলি সস
১ টেবিল চামচ লেবুর রস
চিলি ফ্লেক্স
অরিগ্যানো
পরিমাণমতো সাদা তেল
গোলমরিচ গুঁড়ো
স্বাদ মতো নুন
আরও পড়ুন: রেস্তরাঁ স্টাইলে মুর্গ জাফরানি টিক্কা এ বার বাড়িতেই বানান! রইল প্রণালী
পেরি পেরি চিকেন স্টিক তৈরির প্রণালী
১) প্রথমে মাংসের টুকরোগুলো ভালো ভাবে ধুয়ে ফেলুন।
২) ক্যাপসিকাম কিছুক্ষণ আগুনে হালকা পুড়িয়ে নিন।
৩) মিক্সিতে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ক্যাপসিকাম, টম্যাটো পিউরি, ভিনেগার, লেবুর রস, রেড চিলি সস ও সব রকম গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে পেস্ট তৈরি করে নিন।
৪) বাটিতে মশলার পেস্টের সঙ্গে মাংসের টুকরোগুলি ভালো করে মিশিয়ে নিন। এতে পরিমাণমতো তেলও দেবেন। ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
৫) এর পর কাবাবের মতো কাঠিতে মাংসগুলি গেঁথে অল্প তেলে ভেজে নিন ভালো করে।
৬) এবার সস ও মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন গরমাগরম পেরি পেরি চিকেন স্টিক।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications