Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বানান পনিরের এই নতুন আইটেম, দেখুন রেসিপি
নিরামিষ খাবার বলতে সবার প্রথমে পনিরের কথাই মাথায় আসে। লাঞ্চ হোক বা ডিনার, ভাত-রুটির সাথে যদি থাকে পনিরের তরকারি তাহলে তো কথাই নেই! সেদিনের খাওয়া পুরো জমে যায়। আজ আমরা আপনাদের পনিরের একটি নতুন রেসিপি জানাব। যারা পনির খেতে খুব ভালবাসেন তাদের এই রেসিপিটি খুবই পছন্দ হবে, যার নাম টমেটো পনির। তাহলে দেখে নিন রেসিপি -

উপকরণ
৪০০ গ্রাম পনির
৩টি পেঁয়াজ
স্বাদমতো লবণ
৪ চামচ মাখন
৩ কাপ টমেটো পিউরি
দেড় চামচ আদা ও রসুন পেস্ট
পরিমাণমতো গোলমরিচ
৪টি কাঁচা লঙ্কা
আরও পড়ুন : রেস্টুরেন্টের মতো ডাল মাখানি খেতে চান? রেসিপি দেখে বানিয়ে ফেলুন চটপট
তৈরির পদ্ধতি
১) প্রথমে ছোট ছোট করে পনির কেটে নিন। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাও কেটে রাখুন।
২) একটি বড় পাত্রে গরম জল নিন এবং তাতে নুন দিয়ে কেটে রাখা পনির দিন। ১০ মিনিট পরে জল থেকে পনির তুলে নিন। এতে করে পনির নরম হয়ে যাবে।
৩) এবার মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তাতে মাখন দিন।
৪) এরপর তাতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কাটা দিন এবং হালকা ভাজুন।
৫) এবার তাতে টমেটো পিউরি ঢালুন এবং মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত একদম অল্প আঁচে রান্না করুন।
৬) এবার এতে আদা-রসুনের পেস্ট মিশিয়ে ঢেকে দিন ১০ মিনিটের জন্য।
৭) গোলমরিচ এবং লবণ দিয়ে ২-৩ মিনিট আরও রান্না করুন।
৮) এবার পনিরের টুকরোগুলি দিয়ে ভালভাবে মিক্স করুন এবং কিছুক্ষণ রান্না করে নিন।
৯) তারপর ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications