Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একঘেয়ে পনিরের তরকারি ভালো লাগছে না? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কোর্মা
নিরামিষভোজী হোক বা আমিষভোজী, পনির খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। পনিরের যে কোনও পদ খেতেও সুস্বাদু, আর রান্নার ঝক্কিও কম। চিকিৎসকরা বলছেন, পনির কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এতে ক্যালশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। ফলে হাড়ের জন্য পনির দারুণ উপকারী।
মটর পনির, কড়াই পনির, পনির বাটার মশলা - পনিরের পদের সংখ্যাও অগণিত। আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা পনির কোর্মার রেসিপি।

পনির কোর্মার উপকরণ
২৫০ গ্রাম পনির, একটা তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কয়েকটা কাজুবাদাম, কাঁচালঙ্কা বাটা, ১ টেবিল চামচ পোস্ত, নারকেল কোরা, ধনে পাতা কুচি, রান্নার জন্য সাদা তেল, স্বাদ অনুযায়ী লবণ।
পনির কোর্মা তৈরির পদ্ধতি
পনির ছোটো ছোটো করে কেটে তেলে হালকা ভেজে তুলে রাখুন। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা পোস্ত, কাজুবাদাম এবং নারকেল কোরা - সব একসঙ্গে মিক্সিতে পিষে নিন মিহি করে।
কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রং লালচে হলে আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাজুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পোস্ত নারকেলের মিশ্রণটি দিয়ে দিন। মশলা কষাতে থাকুন। খানিকক্ষণ পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা পনিরগুলি দিয়ে দিন। হালকা হাতে পনিরের সঙ্গে মশলা ভালো ভাবে মিশিয়ে নিন। পরিমাণমতো জল দিন। ঝোল ফুটে ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিন। ভাত, পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পনির কোর্মা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications