Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পনির কাবাব, দেখে নিন রেসিপি
নিরামিষ খাবারের মধ্যে পনিরেরে যেকোনও পদ প্রায় সকলেই খেতে পছন্দ করেন। চিলি পনির হোক বা পালক পনির কিংবা পনির বাটার মশালা, পনিরের সব আইটেমই ভাত বা রুটি-পরোটার সাথে দারুণ মানানসই! তবে পনিরের যে কেবল তরকারি হয় তা নয়, পনির দিয়ে তৈরি কাবাব বা চপ খেতেও কিন্তু মন্দ লাগে না। আজ আমরা আপনাদের পনির কাবাবের রেসিপি জানাব, এটি খেতেও খুব টেস্টি এবং তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না।

পনির কাবাব তৈরির উপকরণ
২৫০ গ্রাম পনির (কিউব করে কাটা)
এক কাপ দই
এক চা চামচ আদা বাটা
এক চা চামচ রসুন বাটা
এক চা চামচ চাট মশলা পাউডার
দুই চা চামচ লঙ্কা গুঁড়ো
এক চা চামচ গ্রিন চিলি সস
হাফ চা চামচ জিরে গুঁড়ো
হাফ চা চামচ ধনে গুঁড়ো
স্বাদমতো নুন
আরও পড়ুন : আজ ডিনারে বানিয়ে ফেলুন চিলি পনির, রইল রেসিপি
পনির কাবাব তৈরির পদ্ধতি
১) সুস্বাদু পনির কাবাব তৈরি করতে, প্রথমে একটি বাটিতে দই, আদা-রসুনের পেস্ট, চাট মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গ্রিন চিলি সস, জিরে গুঁড়ো, লবণ এবং ধনে গুঁড়ো নিয়ে সমস্ত উপকরণ ভাল করে মেশান।
২) এবার পনির ম্যারিনেট করার জন্য, ওই মিশ্রণে পনির কিউবগুলো ঢেলে আস্তে আস্তে মাখুন, যাতে ভেঙে না যায়। পনির ম্যারিনেট হয়ে গেলে বাটি ঢেকে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে পনির সঠিকভাবে ম্যারিনেট হয়।
৩) এরপর মাঝারি আঁচে গ্রিল প্যান গরম করুন। ফ্রিজ থেকে পনির বের করুন এবং সাবধানে পনিরের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত গ্রিল করুন।
৪) গ্রিল ভালভাবে হয়ে গেলে, পুদিনা চাটনি বা সস দিয়ে গরম গরম পনির কাবাব পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications