Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আজ ডিনারে বানিয়ে ফেলুন চিলি পনির, রইল রেসিপি
নিরামিষ পদের মধ্যে পনিরের যেকোনও আইটেমই খুব জনপ্রিয়। ছোট থেকে বড় সকলেরই পছন্দের খাদ্য এটি। পনির বাটার মশালা, পালং পনিরের মতোই আরেকটি জনপ্রিয় আইটেম হল চিলি পনির। পদটি তৈরি করতে বেশি সময়ও লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, এই সুস্বাদু খাবারটি বাড়িতে কীভাবে বানাবেন।

চিলি পনির তৈরির উপকরণ
পনির - ৪০০ গ্রাম
পিঁয়াজ কিউব করে কাটা - এক কাপ
একটা ক্যাপ্সিকাম ছোট করে কাটা
আদা ও কয়েকটা গোটা রসুন কুচি
কাঁচা লঙ্কা কুচি
রেড চিলি সস
এক চামচ ময়দা
দুই চামচ কর্নফ্লাওয়ার
সয়া সস - ১ চামচ
ভিনেগার - ১ টেবিল চামচ
গ্রিন চিলি সস - ১ টেবিল চামচ
টমেটো সস পরিমাণমতো
স্বাদমতো নুন
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো পেস্ট (জল ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন)
আরও পড়ুন : ডিনারে রুটির সাথে থাকুক সুস্বাদু পালং পনির, রইল রেসিপি
চিলি পনির তৈরির পদ্ধতি
১) একটি বাটিতে ময়দা ও কর্নফ্লাওয়ার ভালভাবে মিশ্রিত করুন। এবার এই মিশ্রণের মধ্যে পনিরগুলো ঢেলে ভাল করে মেশান। তাতে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো পেস্ট ও নুন দিয়ে মেশান।
২) অন্য একটি পাত্রে জল, দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখুন।
৩) এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করুন। এতে পনির দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। তারপর কড়াইতে রসুন কুচি দিয়ে নাড়ুন। এরপর তাতে আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন।
৪) এবার এতে কিউব করে কাটা পিঁয়াজ দিয়ে ভালভাবে মেশান। ক্যাপ্সিকামও দিয়ে একটু ভেজে নিন। তাতে স্বাদমতো নুন দিয়ে মিশ্রিত করুন।
৫) এরপর তাতে সয়া সস, গ্রিন চিলি সস, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো পেস্ট, ভিনেগার, টমেটো সস দিয়ে ভালভাবে মেশান।
৬) কিছুক্ষণ পর জল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে মিশিয়ে নিন। নাড়তে থাকুন, যাতে কড়াইতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ রান্না করুন।
৭) এবার এতে পনিরগুলো দিয়ে দিন। মেশান ভাল করে। ব্যস তৈরি আপনার চিলি পনির।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications