Paneer Kaliya Recipe: নিরামিষের দিনেও চেটেপুটে সাফ হবে পাত! বানিয়ে ফেলুন পনির কালিয়া

Posted By:

পনিরের কত রকম পদই না হয়! আজ আপনাদের জন্য রইল নিরামিষ পনির কালিয়া। কালিয়া বলতে সাধারণত আমরা মাছের কালিয়াই বুঝি। তবে পনিরের কালিয়াও কিন্তু দারুণ সুস্বাদু। স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী পনির। এর মধ্য়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম, যা শরীরে জন্য জরুরি। চলুন তবে শিখে নেওয়া যাক পনির কালিয়া বানানোর কৌশল।

Paneer Kaliya Recipe

পনির কালিয়া তৈরির উপকরণ

৫০০ গ্রাম পনির

৪-৫টা টোম্যাটো

আদা বাটা

হলুদ গুঁড়ো

লাল লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

পরিমাণমতো ঘি ও তেল

গোটা গরম মশলা

২টো তেজপাতা

স্বাদ অনুযায়ী লবণ

আরও পড়ুন: বানিয়ে ফেলুন ছানার কোফতা কালিয়া, আমিষ পদকেও হার মানাবে এটি

পনির কালিয়া তৈরির পদ্ধতি

১) পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে পনিরের টুকরোগুলো ভেজে নিন। সবকটা টোম্যাটো বেটে নিন।

২) ফ্রাইং প্যানে তেল গরম করে দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজ পাতা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে টোম্যাটো বাটা দিয়ে কষাতে থাকুন কিছুক্ষণ।

৩) এ বার আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে নাড়তে থাকুন। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষান।

৪) মশলা থেকে তেল ছেড়ে এলে এক-দেড় কাপ জল দিয়ে দিন। তারপর পনিরের টুকরোগুলো দিয়ে ঢেকে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে গরম মশলা ও ঘি ছড়িয়ে দিন।

৫) পোলাও, সাদা ভাত, রুটি, লুচি, পরোটা - যে কোনও কিছুর সঙ্গেই খেতে পারেন এই পনির কালিয়া।

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 21, 2023, 22:39 [IST]
X
Desktop Bottom Promotion