Durga Puja Special : এবারের পুজোয় মিষ্টিমুখ করুন পনির কালাকাঁদ দিয়ে, দেখুন তৈরির পদ্ধতি

Posted By:

বাঙালির সঙ্গে মিষ্টির সম্পর্ক জন্মজন্মান্তরের। যেকোনও উৎসবে-অনুষ্ঠানে মিষ্টি মুখ নাহলে যেন আনন্দটাই অপরিপূর্ণ থেকে যায়। আর যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হয়েই গেল, তাই পুজোর মেনুতে মিষ্টি তো থাকা চাই ই চাই। তবে দোকান থেকে কেনার থেকে মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কেমন হয়!

আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি দারুণ মিষ্টির রেসিপি। পনির দিয়ে তৈরি এই মিষ্টি একবার খেলে, এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে দেরি না করে জেনে নিন পনিরের কালাকাঁদ তৈরির পদ্ধতি।

Paneer Kalakand Recipe

পনিরের কালাকাঁদ তৈরির উপকরণ

পনির ২০০ গ্রাম

দুধ এক লিটার

ঘি পরিমাণমতো

চিনি পরিমাণমতো

গুঁড়ো দুধ ৩ কাপ

এলাচ গুঁড়ো ১/২ চা চামচ

আমন্ড কুচি পরিমাণমতো

পেস্তা কুচি পরিমাণমতো

আরও পড়ুন : রান্নাঘরে থাকা অল্প কিছু সরঞ্জামেই বানিয়ে ফেলুন পনির সন্দেশ

পনিরের কালাকাঁদ তৈরির পদ্ধতি

১) প্রথমে পনির ভাল করে গ্রেট করে নিন। তারপরে হাত দিয়ে ভাল করে মেখে নিন।

২) এবার গ্যাসে দুধ জাল দিন। ঘন ঘন নাড়তে থাকুন। দুধ ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিন।

৩) তারপর গ্যাসে প্যান বসিয়ে তাতে দুধ দিয়ে একটু নেড়ে, চিনি ও এলাচ গুঁড়ো নাড়ুন। বেশ কিছুক্ষণ নাড়ার পর তাতে পনির দিয়ে দিন। নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত দুধ পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তবে একেবারে শুকনো করবেন না, থকথকে রাখবেন।

৪) এবার একটা কেক টিন নিয়ে তাতে ঘি মাখিয়ে পনিরের মিশ্রণ ঢেলে সমান করে দিন। ওপর থেকে এলাচ গুঁড়ো, আমন্ড কুচি, পেস্তা কুচি ছড়িয়ে দিন।

৫) তারপর এটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন সেট হতে দিন।

৬) তারপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion