নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পনির গোল্ডেন ফ্রাই, দেখে নিন রেসিপি

Posted By:

সপ্তাহে এক, দুই দিন নিরামিষ প্রায় সব বাড়িতেই হয়। আর, নিরামিষ খাবারের সেরা বিকল্প হিসেবে পনিরকেই এগিয়ে রাখেন অনেকে। চিকিৎসকদের মতে, অত্যন্ত স্বাস্থ্যকর খাবার পনির। এতে রয়েছে ভরপুর পরিমাণে প্রোটিন, ক্যালশিয়াম ও ভিটামিন ডি। হাড় সুস্থ রাখার পাশাপাশি শরীরের আরও অনেক উপকার করে এই দুগ্ধজাত খাবার।

রোজ না হলেও মাঝেমধ্যে পনির খেলে বরং লাভ হবে আপনারই। আজ আপনাদের জন্য রইল পনিরের এক জিভে জল আনা রেসিপি, পনির গোল্ডেন ফ্রাই। দেখে নিন কী ভাবে বানাবেন এই পদ।

Paneer Golden Fry Recipe

পনির গোল্ডেন ফ্রাই বানানোর উপকরণ

২০০ গ্রাম পনির

এক চা চামচ গরম মশলা গুঁড়ো

ব্রেড ক্রাম্বস পরিমাণমতো

৪ টেবিল চামচ পাতিলেবুর রস

১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো

এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

১/৪ কাপ কর্ন ফ্লাওয়ার

১ চা চামচ ধনে গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

ভাজার জন্য তেল

পনির গোল্ডেন ফ্রাই বানানোর পদ্ধতি

১) একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা জল দিয়ে মিশিয়ে নিন ভালো করে।

২) পনির ছোটো ছোটো কিউব করে কেটে নিন। তাতে লেবুর রস দিয়ে পনিরের কিউবগুলি একটু নাড়াচাড়া করে নিন।

৩) এবার প্রতিটি পনির কিউব কর্ন ফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিন।

৪) কড়াইতে তেল গরম করে পনিরের কিউবগুলি ভেজে নিন। সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।

৫) সবকটি পনির কিউব ভাজা হয়ে গেলে টমেটো কেচাপ এবং পুদিনা চাটনির সহযোগে পরিবেশন করুন পনির গোল্ডেন ফ্রাই।

[ of 5 - Users]
Story first published: Monday, March 20, 2023, 17:32 [IST]
X
Desktop Bottom Promotion