Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পুজোর ভুরিভোজ জমে উঠুক পাঁচফোড়ন চিকেনে, রইল সহজ রেসিপি
ভোজনরসিক বাঙালির উৎসব মানেই পেটপুজো। সারা বছর যাই খাওয়া হোক না কেন, দুর্গা পুজোর সময় কব্জি ডুবিয়ে না খেলে উৎসবটা ঠিক জমে না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে জমজমাট খাওয়াদাওয়া। এ বার পুজোতে নিত্যনতুন কিছু খেতে মন চাইলে রেঁধে ফেলতে পারেন পাঁচফোড়ন চিকেন।
উপকরণ
এক কেজি মুরগির মাংস, এক চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা, ২টো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফেটানো টক দই, ২টো বড় সাইজের পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, এক চামচ পাতিলেবুর রস, রান্নার জন্য সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

প্রণালী
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিন। ফোড়ন একটু ভাজার পর তা থেকে সুগন্ধ বেরোলে আঁচ থেকে নামিয়ে নিন। মাংসের মধ্যে এই ফোড়ন ও তেল ঢেলে ভালো ভাবে মাখিয়ে নিন। খানিকক্ষণ ম্যারিনেশনের জন্য রাখুন।
কড়াইয়ে আবার কিছুটা তেল গরম করে তাতে এক চামচ চিনি দিন। চিনি গলে এলে একে একে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো ভাবে মশলা কষিয়ে নিন। কিছুক্ষণ পর এতে টক দই দিয়ে আবার ভালো ভাবে কষান। স্বাদমতো নুন দিন। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন। এই কষানো মশলা চিকেনের মধ্যে ঢেলে ভালো ভাবে মাখিয়ে ঘণ্টা দুয়েক ম্যারিনেশনের জন্য রেখে দিন।
এর পর কড়াইতে পরিমাণমতো তেল গরম করে পাঁচফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষান। টমেটো বাটাও দিয়ে দেবেন। ভালো ভাবে মশলা কষাতে হবে, যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ কেটে যায়। মশলা থেকে তেল বেরিয়ে এলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস কষাতে থাকুন। ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন।
মাংস সেদ্ধ হয়ে গেলে পাতিলেবুর রস ও তিন চারটে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে দিন সমস্ত উপকরণ। তারপর নামিয়ে নিন। সাদা ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে পাঁচফোড়ন চিকেন খেতে!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications