দুপুরের মেনুতে রাখুন পাবদার তেল ঝাল! বানাবেন কী ভাবে? রইল রেসিপি

Posted By:

রুই, কাতলা, ইলিশের মতোই বাঙালির অতি প্রিয় একটি মাছ পাবদা। খুব সামান্য মশলাতেই দুর্দান্ত স্বাদ হয় এই মাছের। গরম ভাতের সঙ্গে পাবদার যে কোনও পদই একেবারে জমিয়ে দেয়! আজ আপনাদের জন্য রইল পাবদার তেল ঝাল রেসিপি। বাড়িতে হঠাৎ কেউ এসে পড়লে ঝটপট বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা এই পদ।

Pabda Macher Tel Jhal Recipe

উপকরণ

৪-৫টা বড় সাইজের পাবদা মাছ

৫-৬ কোয়া রসুন বাটা

টমেটো পিউরি

স্বাদমতো নুন

পরিমাণমতো হলুদ

পরিমাণমতো সর্ষে তেল

কাশ্মিরী লাল লঙ্কা গুঁড়ো

কয়েকটা চার কাঁচা লঙ্কা চেরা

ধনেপাতা কুচি

তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর মাছগুলো ভেজে নিন।

২) কড়াইতে হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, সাধারণ লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো বাটা, রসুন বাটা, সর্ষে তেল আর ১/৪ কাপ গরম জল একসঙ্গে নিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে।

৩) এর পর গ্যাস জ্বালিয়ে এই কড়াইটা বসান। এতে ২-৩টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। গ্রেভি ফুটতে দিন। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করুন।

৪) এবার ঢাকনা খুলে গ্রেভিতে ভাজা মাছগুলো দিয়ে দিন। আরও দু'টো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন। আবার ১/৪ কাপ গরম জল দিন।

৫) তরকারি কিছুক্ষণ ফোটানোর পর ওপরে কিছুটা সর্ষে তেল ছড়িয়ে দিন।

৬) একটু নাড়াচাড়া করে আঁচ একেবারে কম করে ৫-৮ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

৭) এবার আঁচ বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পাবদার তেল ঝাল।

[ of 5 - Users]
Story first published: Friday, March 24, 2023, 17:54 [IST]
X
Desktop Bottom Promotion