কমলালেবু দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পায়েস, রইল রেসিপি

Posted By:

শীতকাল মানেই জমিয়ে কমলালেবু খাওয়ার সময়। মিঠে রোদে পিঠ দিয়ে বসে কমলালেবু খাওয়ার মজাই আলাদা। এই ফল যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্যও উপকারী। ভিটামিন সি-সমৃদ্ধ কমলালেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, শরীরের অন্দরে আরও অনেক রোগের সঙ্গে লড়তে সাহায্য করে। সংক্রমণ জাতীয় রোগের ঝুঁকি কমায়।

তবে সব কমলালেবু শুধু শুধু খাবেন কেন? কয়েকটা লেবু দিয়ে সুস্বাদু খাবার‌ও বানিয়ে নিতে পারেন। শিখে নিন কমলালেবুর পায়েসের রেসিপি।

Orange Kheer Recipe

কমলালেবুর পায়েসের উপকরণ

২টো কমলালেবু, ৫০০ এমএল দুধ, হাফ কাপ কনডেন্সড মিল্ক, ১০০ গ্রাম চিনি।

কমলালেবুর পায়েস রান্নার পদ্ধতি

প্রথমেই কমলালেবুর খোসা ছাড়িয়ে কোয়াগুলো বার করে নিন। কোয়ার গায়ে লেগে থাকা আঁশও ছাড়িয়ে নেবেন। কোয়াগুলো থেকে বীজ বার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন।

কড়াইতে দুধ ঢেলে গ্যাসে জ্বাল দিতে বসান। দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে দিন। এতে চিনিও দিয়ে দেবেন। আঁচ কমিয়ে আবার ফোটান। বার বার নাড়াচাড়া করতে থাকবেন। দুধ ফুটিয়ে পায়েসের মতো ঘন করে নিতে হবে।

দুধ ঘন হয়ে এলে আঁচ নিভিয়ে ঠান্ডা করে নিন। তারপর কমলালেবুর কোয়ার ভিতরের নরম অংশটা বার করে দুধের সঙ্গে মিশিয়ে দিন ভালো ভাবে। এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কমলালেবুর পায়েস।

এই পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনি চাইলে উপর থেকে টুকরো করা কমলালেবুর কোয়া আর কুাচোনো কাজু, কিশমিশ, আমন্ড ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Thursday, December 28, 2023, 16:18 [IST]
X
Desktop Bottom Promotion