Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সকালের জলখাবারে ঝটপট বানিয়ে নিন ওটস অমলেট!
সকালবেলায় চটজলদি কী জলখাবার বানানো যায়, তা নিয়ে বেশ ঝামেলায় পড়েন গৃহকর্ত্রীরা। লুচি, পরোটা বানানোর মতো সময় থাকে না। আর রোজ রোজ ব্রেকফাস্টে সেই একঘেয়ে কর্নফ্লেক্স, পাউরুটি কেউ খেতেও চায় না। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন রকমের এক রেসিপি।
ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন ওটসের অমলেট। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। আর খুব অল্প সময়ে ঝটপট বানিয়েও ফেলা যায়। দেখে নিন কী ভাবে তৈরি করবেন।

উপকরণ
হাফ কাপ ওটস, পরিমাণমতো দুধ, ২টি ডিম, স্বাদমতো নুন, ১/৪ চা চামচ
গোলমরিচ গুঁড়ো, অর্ধেক ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো কুচি,
কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, গ্রেট করা গাজর, পরিমাণমতো
তেল।
প্রণালী
মিক্সিতে ওটস মিহি করে গুঁড়িয়ে নিন। একটা বড় বাটিতে ওটস পাউডার নিন।
এর সঙ্গে পরিমাণমতো দুধ ভাল ভাবে মিশিয়ে নিন। ওটস দুধের এই মিশ্রণটি
১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ক্যাপসিকাম ও পেঁয়াজ মিহি করে কুচিয়ে
রাখবেন। অন্য একটি পাত্রে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম ফেটিয়ে নিন
ভাল ভাবে। গাজরের খোসা ছাড়িয়ে গ্রেট করে রাখবেন।
এবার ওটসের মিশ্রণে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি ও নুন ভাল করে মিশিয়ে নিন। এর সঙ্গে গ্রেট করা গাজরও মিশিয়ে নেবেন। তারপর ফেটানো ডিম দিয়ে দিন। সমস্ত উপকরণ খুব ভাল করে মেশান।
ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে অমলেটের ব্যাটার ঢেলে দিন। কম আঁচে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না হতে দিন। দু'মিনিট পর ঢাকনা খুলে অমলেট উল্টে দিন। আরও মিনিট দুই রান্না হতে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ওটস অমলেট। গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications