Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নীলগিরি চিকেন কোর্মা
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
যদি সেই একঘেয়ে মুরগীর মাংসের ঝোল খেতে খেতে বিরক্তি এসে গিয়ে থাকে তাহলে চেখে দেখতে পারেন নীলগিরি চিকেন কোর্মা। তামিলনাড়ুর একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি এটি। দক্ষিণ ভারতের বিখ্যাত নীলগিরি পর্বতের নামে এই নামকরণ হয়েছে।
এই রান্নাটিতে নারকেল, পুদিনা এবং ধনেপাতার বহুল পরিমাণে ব্যবহার হয়। এর ফলে যে সুগন্ধ ছাড়বে রান্না থেকে তার জেরে আপনি নিজেকে সামলাতে পারবেন না।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন নীলগিরি চিকেন কোর্মা।
পরিবেশন : ৪-৫ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৪০ মিনিট
উপকরণ
- মুরগীর মাংস - ১ কেজি
- পেঁয়াজ - ২টি (কুচনো)
- আদা-রসুন বাটা - দেড় টেবিল চামচ
- টমেটো - ১ টি (মিহি করে কুচনো)
- হলুদ - ১ চুটকি
- লেবুর রস - ২ টেবিল চামচ
- কারি পাতা - ৬-৮টি পাতা
- নুন - স্বাদ মতো
- নুন - স্বাদ অনুযায়ী
- তেল - ২ টেবিল চামচ
মশলার জন্য
- জিরে - ১ চা চামচ
- মৌরি - ১ চা চামচ
- পোস্ত - ১ চা চামচ
- দারচিনি - ১ ইঞ্চি টুকরো
- এলাচ - ২ টি
- নারকেল - ৫ টেবিল চামচ (কুড়নো)
- কাজু বাদাম - ৮টি
- কাঁচালঙ্কা - ৪ টি
- ধনে পাতা - ৩ টেবিল চামচ
- পুদিনা পাতা - ১৫ টি পাতা
- জল ৩ কাপ
প্রণালী
- একটি প্যান গরম করে তাতে জিরে, মৌরি, পোস্ত, এলাচ, দারচিনি, নারকেল শুকনো খোলায় ভাজুন।
- এবার আঁচ থেকে সরিয়ে এই মশলাগুলি কাজু,ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার সঙ্গে মিক্সিতে আধ কাপ দল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
- একটি পাত্রে তেল গরম করুন। এতে কারিপাতা ফোড়ন দিন। ২ মিনিট রান্না করুন।
- এতে পেঁয়াজ দিন এবং রং স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
- এতে আদা রসুন বাটা দিয়ে দিন। মিনিট ৩ পুরো মশলাটা ভাল করে ভাজুন।
- এতে কুচনো টমেটো হলুদ ও নুন দিয়ে ২-১ মিনিট রান্না করুন।
- এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিন।
- ৭-৮ মিনিট কসতে দিন।
- এবার এতে মাংস ও লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- এতে ৩ কাপ জল দিন। ঢাকা দিয়ে ২০-৩০ মিনিট রান্না করুন। যতক্ষণ না মাংস ভাল করে রান্না হয়ে যায়।
- রান্না হয়ে গেলে আঁচ বন্ধ করে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Nilgiri Chicken Korma
Story first published: Saturday, June 6, 2015, 11:34 [IST]
Other articles published on Jun 6, 2015



Click it and Unblock the Notifications