রেস্তরাঁ স্টাইল নবরত্ন চিকেন রেঁধে ফেলুন বাড়িতেই! রইল রেসিপি

Posted By:

মুরগি মাংসের কষা, চাপ, রেজালা, কোর্মা, ভর্তার মতো নানা পদই তো অনেক খেয়েছেন। কিন্তু কখনও নবরত্ন চিকেন কারি চেখে দেখেছেন কি? বাড়িতে কী ভাবে রাঁধবেন এই পদ? রইল তার রেসিপি।

নবরত্ন চিকেন কারির উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংস, কাজুবাদাম এবং নারকেল বাটা, আধা চা চামচ গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রঙবেরঙের ক্যাপসিকাম কুচানো, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সাদা তেল।

Navratan Chicken Curry

নবরত্ন চিকেন কারি রান্নার পদ্ধতি

মুরগির মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পেঁয়াজ টমেটো নরম হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা ও আদা রসুন বাটা দিয়ে দিন। কয়েক মিনিট নাড়াচাড়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে স্বাদমতো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিন।

এর পর কড়াইতে মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে ভালো ভাবে। তারপর পরিমাণমতো জল মিশিয়ে ঢাকনা চাপা দিন। ১৫ মিনিট এ ভাবেই রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে।

মাংস সেদ্ধ হয়ে এলে কাজুবাদাম ও নারকেল বাটা মিশিয়ে দিন এতে। ক্যাপসিকাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, রেডি হয়ে গেল নবরত্ন চিকেন কারি! ভাত, পোলাও অথবা রুটি, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 26, 2023, 22:08 [IST]
X
Desktop Bottom Promotion