গরম ভাতের সঙ্গে কব্জি ডুবিয়ে খান মটন নল্লি নিহারী, রইল রেসিপি

Posted By:

মটনের প্রতি দুর্বলতা কম-বেশি সকলেরই আছে। গরম ভাতের সঙ্গে মটনের যে কোনও পদ সামনে থাকলে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আজ আপনাদের জন্য রইল একেবারে অন্য স্বাদের মটন নল্লি নিহারী। তবে চলুন আজ শিখে নেওয়া যাক মটন নিহারী বানানোর সহজ কৌশল।

Mutton Nalli Nihari Recipe

মটন নল্লি নিহারী তৈরির উপকরণ

৫০০ গ্রাম পাঁঠার মাংস

গোটা গরম মশলা

১টি তেজপাতা

গোটা গোলমরিচ

২টো বড় সাইজের পেঁয়াজ কুচি

১ টেবিল চামচ আদা বাটা

১ টেবিল চামচ রসুন বাটা

আধা চা চামচ জিরে গুঁড়ো

আধা চা চামচ ধনে গুঁড়ো

আধা চা চামচ লঙ্কা গুঁড়ো

হলুদ গুঁড়ো পরিমাণমতো

জায়ফল ও জয়িত্রী

২ টেবিল চামচ ময়দা

স্বাদ মতো নুন

তেল বা ঘি পরিমাণমতো

আরও পড়ুন: পোস্ত দিয়ে রেঁধে ফেলুন মুরগির মাংস, জমে যাবে মধ্যাহ্নভোজ!

মটন নল্লি নিহারী তৈরির পদ্ধতি

১) মাংস ভালো করে ধুয়ে রাখুন। সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিন।

২) কড়াইতে তেল বা ঘি গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন।

৩) তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, মাংস, সব গুঁড়ো মশলা ও পরিমাণমতো নুন দিয়ে দিন। ভালো করে কষান।

৪) মাংস ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। মাঝেমধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন।

৫) মাংস সেদ্ধ হয়ে গেলে কিছুটা ঝোল একটা ছোটো বাটিতে তুলে নিন।

৬) ওই ঝোলে ময়দা মিশিয়ে তরকারিতে ঢেলে দিন। আরও ১০ মিনিট মতো ফোটান।

৭) সবশেষে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে মটন নল্লি নিহারী!

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 14, 2023, 23:54 [IST]
X
Desktop Bottom Promotion