সান্ধ্য আড্ডায় চায়ের সঙ্গে হয়ে যাক কিমা শিঙাড়া! কী ভাবে বানাবেন? দেখুন রেসিপি

Posted By:

বাঙালির শিঙাড়ার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। সকালের জলখাবার হোক বা সান্ধ্য আড্ডা, গরম গরম শিঙাড়া বাঙালির কাছে চিরকালীন সেরা। আর এর সঙ্গে যদি থাকে এক কাপ ধোঁওয়া ওঠা চা, তাহলে তো কথাই নেই!

আলু, ফুলকপির শিঙাড়া তো প্রায় সব দিনই খাওয়া হয়! এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক মটন কিমা শিঙাড়া। কেমন করে বানাবেন? রইল তার সহজ রেসিপি।

Mutton Keema Samosa Recipe

উপকরণ

খাসির মাংসের কিমা

১টি মাঝারি সাইজের সেদ্ধ আলু

পেঁয়াজ কুচি

আদা ও রসুন বাটা

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

কাঁচা লঙ্কা কুচি

গরম মশলা গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

ময়দা

এক চিমটে জোয়ান

স্বাদ অনুযায়ী লবণ

পরিমাণমতো সাদা তেল

তৈরির পদ্ধতি

১) প্রথমে নুন, জোয়ান আর হালকা গরম জল দিয়ে ময়দা মেখে নিন ভালো করে। মাখা ময়দার তাল ঢাকা দিয়ে রাখুন এক ঘণ্টা।

২) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা একটু ভেজে নিন।

৩) তারপর লঙ্কা গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

৪) মশলা কষানো হলে দিয়ে দিন মাংসের কিমা। মাংস সেদ্ধ হলে আলু মিশিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

৫) এবার ময়দার তাল থেকে লেচি কেটে শিঙাড়ার আকারে গড়ে নিন।

৬) শিঙাড়ার মধ্যে মাংসের পুর ভরে মুখটা ভালো ভাবে আটকে দিন।

৭) কড়াইয়ে তেল গরম করে ভেজে নিন সবকটা শিঙাড়া। গরম গরম পরিবেশন করুন মটন কিমা শিঙাড়া।

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 28, 2023, 16:51 [IST]
X
Desktop Bottom Promotion