পুজোয় বাড়িতে অতিথি এলে বানিয়ে ফেলুন মটন আচারি কোর্মা, রইল প্রণালী

Posted By:

পাঁঠার মাংস বাঙালির চিরকালীন প্রিয় পদ। ভাত হোক বা রুটি-পরোটা, সঙ্গে মটন কষা থাকলে আর কি চাই! কিন্তু মটন কষা, আলু দিয়ে ঝোল তো অনেক খেলেন। এবার পাঁঠার মাংস দিয়ে বানিয়ে ফেলুন মটন আচারি কোর্মা। এটি খেতে যেমন সুস্বাদু, বানানোর ঝক্কিও তেমন কম। দেখে নিন উপকরণ ও রান্নার পদ্ধতি।

মটন আচারি কোর্মার উপকরণ

এক কেজি পাঁঠার মাংস, ২ চামচ সাদা সর্ষে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ১ চামচ কালো জিরে, সামান্য হিং, ৩-৪টে গোটা শুকনো লঙ্কা, এক কাপ টক দই, পাতিলেবুর রস, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, রান্নার জন্য পরিমাণমতো সর্ষে তেল।

Mutton Achari Korma Recipe

মটন আচারি কোর্মা তৈরির পদ্ধতি

কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কাগুলি ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে তুলে রাখুন। এবার কড়াইতে গোটা সর্ষে, কালো জিরে এবং হিং ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। ভাজতে থাকুন।

আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য জল দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংস দিয়ে দিন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষান। এতে লেবুর রস এবং ফোটানো দই দিয়ে দেবেন।

মাংস ভাল ভাবে কষানো হয়ে এলে এক কাপ গরম জল দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন। মাংস সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হলে ভাজা পেঁয়াজ ও ভাজা শুকনো লঙ্কা দিয়ে নে়ড়েচেড়ে শুকনো শুকনো নামিয়ে নিন। সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন আচারি কোর্মা!

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 20, 2023, 19:31 [IST]
X
Desktop Bottom Promotion