Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিকেন নয়, এবার রেঁধে ফেলুন মাশরুম ৬৫
মুরগির মাংসের নানা পদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার চিকেন ৬৫। রেস্তরাঁয় গেলেই আমরা এই পদের ফরমায়েশ করে থাকি। বাড়িতেও অনেক সময় বানানো হয়। আদতে দক্ষিণ ভারতীয় পদ হলেও, এখন কিন্তু সারা দেশেই ভোজনরসিকদের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। তবে মাংসের পরিবর্তে আপনি চাইলে মাশরুম দিয়েও রান্না করতে পারেন এই পদ। পদ্ধতি অনেকটা একই রকম। শুধু মাংসের বদলে ব্যবহার হবে মাশরুম। দেখে নিন মাশরুম ৬৫-এর রেসিপি।
উপকরণ
২৫০ গ্রাম মাশরুম, কয়েকটা শুকনো লঙ্কা, কারি পাতা, লাল লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, আধা কাপ ফেটানো টক দই, গরম মশলা গুঁড়ো, চালের গুঁড়ো, রসুন কুচি, গোটা জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, ভাজার জন্য সাদা তেল।

রান্নার পদ্ধতি
মাশরুমগুলো চার টুকরো করে ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। একটি বড় পাত্রে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, টক দই এবং গরম মশলা গুঁড়ো একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। এই মশলার মিশ্রণে মাশরুম এবং চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে মশলা মাখানো মাশরুম এক এক করে ছাড়তে থাকুন। কম আঁচে লালচে করে ভেজে নিন। ভাজা মাশরুম তেল থেকে তুলে টিস্যু পেপারের উপর রাখবেন। টিস্যু পেপার অতিরিক্ত তেল শুষে নেবে।
এ বার ফ্রাইং প্যানে তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিন। এতে রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা এবং শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এর পর ভাজা মাশরুমগুলো প্যানে দিয়ে আরও কয়েক মিনিট নেড়েচেড়ে ভাজুন। সবশেষে স্বাদমতো নুন আর পাতিলেবুর রস ছড়িয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মাশরুম ৬৫।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications