Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রান্নাঘরে মজুদ মশলাপাতি দিয়েই রেঁধে ফেলুন জিভে জল আনা ‘মুর্গ শাল্মী’!
শরীরের কথা ভেবে ইচ্ছে থাকলেও সবসময় খাসির মাংস খাওয়া যায় না। দুধের স্বাদ ঘোলে মেটাতে সেই মুরগির মাংসই ভরসা। ভাতের সঙ্গে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল খেতে বেশ লাগলেও, রাতে রুটির সঙ্গে ওই ঝোল ততটাও ভালো লাগে না। তাই স্বাদ বদল করতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিকেন শাল্মী। রান্না ঘরে মজুদ মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই জিভে জল আনা পদটি। তাহলে আর অপেক্ষা কেন, রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন।

চিকেন শাল্মীর উপকরণ
৫-৬টা চিকেন লেগ পিস, টক দই, ৫ চা চামচ আদার রস, রসুন বাটা, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, কাঁচা লঙ্কা কুচি, ১ টেবিল চামচ মাখন, ধনে পাতা কুচি, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সাদা তেল।
চিকেন শাল্মী তৈরির পদ্ধতি
চিকেন লেগ পিস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। আদা ভালো করে বেটে পাতলা কাপড়ে ছেঁকে তার রসটা বের করে নিন। একটা বাটিতে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অর্ধেক আদার রস এবং নুন ভালো করে ফেটিয়ে নিন। তারপর এই মিশ্রণটি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিন। ম্যারিনেট করা চিকেন ঢাকা দিয়ে ফ্রিজে ঘণ্টা দুয়েক রেখে দিন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। পেঁয়াজের রং লালচে হয়ে এলে তাতে রসুন বাটা দিয়ে দিন। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজুন। তারপর তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষাতে থাকুন। মিনিট ১০-১৫ কষালেই দেখবেন চিকেনের রং বদলাতে শুরু করেছে। এবার টোম্যাটো পিউরি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফের কষাতে থাকুন।
মশলা থেকে তেল আলাদা হয়ে এলে স্বাদ অনুযায়ী নুন, চিনি ও মাখন দিয়ে দিন। মাংসের উপরে ছড়িয়ে দিন বাকি আদার রস। এই রান্নায় আলাদা করে জল না দিলেও চলে। তবে একটু ঝোল রাখতে চাইলে উষ্ণ গরম জল ব্যবহার করতেই পারেন। চিকেন সিদ্ধ হয়ে এলে উপরে ছড়িয়ে দিন ধনে পাতা কুচি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি চিকেন শাল্মী! গরম গরম পরিবেশন করুন তন্দুরি রুটি কিংবা লাচ্ছা পরোটার সঙ্গে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications