চিকেনের নতুন রান্না ভাবছেন? চটজলদি বানিয়ে ফেলতে পারেন মুর্গ মাখানি

Posted By:

মুরগির মাংস সবারই ভীষণ প্রিয়! কিন্তু সেই একঘেয়ে ঝোল আর কষা পাতে পড়লে মোটেই ভালো লাগে না। তাই নতুন নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। শিখে নিন মুর্গ মাখানি রান্নার পদ্ধতি।

মুর্গ মাখানির উপকরণ

৫০০ গ্রাম চিকেন ব্রেস্ট, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাখন, স্বাদমতো নুন, ফ্রেশ ক্রিম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গরম মশলা গুঁড়ো, কাজুবাদাম, রান্নার জন্য সাদা তেল।

Murgh Makhani Recipe

মুর্গ মাখানি রান্নার পদ্ধতি

চিকেনের ব্রেস্ট ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে জলে ধুয়ে নিন। একটি বাটিতে চিকেনের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন মিনিট দশেক রোস্ট করে নিন। অন্য একটি প্যানে তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি ভেজে নিন। এতে লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে মিক্সিতে মিহি করে বেটে নিন।

কড়াইতে মাখন গরম করে মশলার এই মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন ভালো করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে রোস্ট করা চিকেন দিয়ে রান্না করুন। তার পরে এতে ফ্রেশ ক্রিম মিশিয়ে নিন। কম আঁচে কয়েক মিনিট কষানোর পরে, এতে আরও একটু মাখন মিশিয়ে নামিয়ে নিন। রুটি, নান বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুর্গ মাখানি!

[ of 5 - Users]
Story first published: Monday, January 8, 2024, 22:45 [IST]
X
Desktop Bottom Promotion