একঘেয়ে চিকেন আর নয়, এবার স্বাদ বদল করতে খান মুর্গ খোবানি!

Posted By:

মুরগি মাংস দিয়ে কত রকম লোভনীয় পদই না বানানো যায়। চিকেন কষা, চিলি চিকেন, চিকেন কারি, চিকেন কোর্মা, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন রেজালা, চিকেন দো-পেঁয়াজা... আরও কত কী! রুটি, পরোটা, ভাত, পোলাও, লুচি যে কোনও কিছুর সঙ্গেই চোখ বুজে খেয়ে ফেলা যায় মুরগির মাংসের সুস্বাদু সব পদ। আজ শিখে নিন চিকেনের জিভে জল আনা একটি পদ মুর্গ খোবানী। মুর্গ খোবানীর বিশেষত্বই হচ্ছে আলুবোখরা। তাহলে জেনে নিন, মুর্গ খোবানী রান্নার সহজ রেসিপি।

Murgh Khubani Recipe

মুর্গ খোবানী তৈরির উপকরণ

ছোটো ছোটো টুকরো করে কাটা ১ কেজি মুরগির মাংস

রসুন ও আদা বাটা

২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

আধা কাপ আলুবোখরা

২টো বড় এলাচ

দারুচিনি ১টা স্টিক

টমেটো কুচি

পরিমাণমতো তেল

স্বাদমতো নুন

আরও পড়ুন: পোস্ত দিয়ে রেঁধে ফেলুন মুরগির মাংস, জমে যাবে মধ্যাহ্নভোজ!

মুর্গ খোবানী তৈরির পদ্ধতি

১) প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন।

২) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নিন।

৩) ওই তেলেই দারুচিনি, এলাচ ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। তারপর টমেটো ও নুন দিয়ে নাড়াচাড়া করুন।

৪) এ বার মাংসের টুকরোগুলো দিয়ে অন্তত মিনিট পাঁচেক কষিয়ে নিন। এর পর মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ।

৫) মাংস সেদ্ধ হয়ে এলে আলুবোখরা দিয়ে আরও মিনিট খানেক ঢেকে রাখুন। আলুবোখরা নরম হলেই গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে মুর্গ খোবানী!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion