Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আজই ট্রাই করুন জাফরানি চিকেন, দেখুন কী ভাবে বানাবেন
মুরগির মাংস ছোটো-বড় সবারই বড্ড প্রিয়। কত রকমের পদই না বানানো যায় চিকেন দিয়ে। আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় চিকেনের যে কোনও পদ। মাংসের ঝোল হোক বা রেজালা, পকোড়া হোক বা কাটলেট, সব কিছুরই আলাদা চাহিদা আছে। এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক। দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে রুটির সঙ্গে, খেয়ে দেখুন জাফরানি চিকেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখে নিন কেমন করে বানাবেন জাফরানি চিকেন।

জাফরানি চিকেনের উপকরণ
এক কেজি মুরগির মাংস
আধ কাপ দুধে ভেজানো কেশর
আদা ও রসুন বাটা
পেঁয়াজ কুচি পরিমাণমতো
১ চা চামচ জিরে বাটা
১ চা চামচ লঙ্কা বাটা
১ টেবিল চামচ কাজুবাদাম বাটা
ছোটো এলাচ কয়েকটা
কয়েক টুকরো দারুচিনি
লবঙ্গ কয়েকটা
হলুদ গুঁড়ো
১ চা চামচ গরম মশলাগুঁড়ো
ঘি বা তেল পরিমাণমতো
২ টেবিল চামচ দুধের সর
স্বাদ অনুযায়ী চিনি ও লবণ
জাফরানি চিকেন রান্নার পদ্ধতি
১) মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন।
২) কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
৩) পেঁয়াজ হালকা সোনালি রং হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৪) এবার জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মশলা কষাতে থাকুন।
৫) মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা ও চিকেন দিয়ে দিন। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষতে থাকুন।
৬) তেল ছাড়তে শুরু করলে ২ কাপ জল দিন। আঁচ কমিয়ে দেবেন।
৭) জল শুকিয়ে এলে চিনি, কেশর মেশানো দুধ ও দুধের সর দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। চিকেন সেদ্ধ হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications