Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Mughlai Chicken Recipe: চিকেনের নতুন স্বাদের কিছু খেতে চান? বানিয়ে ফেলুন মোগলাই মুরগি
চিকেনের অন্য ধরনের পদ ট্রাই করতে চান? তাহলে বানিয়ে ফেলুন মোগলাই মুরগি। রুটি, পরোটা, যে কোনও কিছুর সঙ্গে দারুণ জমবে। আসুন দেখে নেওয়া যাক, কী ভাবে বাড়িতে বানাবেন মোগলাই মুরগি।

উপকরণ
এক কেজি মুরগির মাংস
বেরেস্তা
আদা ও রসুন বাটা
এক চা চামচ লেবুর রস
আধ কাপ টক দই
আধ চা চামচ হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
শাহী জিরা
দারুচিনি ও ছোটো এলাচ
১টা তেজপাতা
গোটা গোলমরিচ
কাঁচা লঙ্কা
কয়েকটা কাজুবাদাম ও আমন্ড
ফ্রেশ ক্রিম
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন
ধনে পাতা কুচি
তৈরির পদ্ধতি
১) মুরগি মাংস ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে নুন, লেবুর রস, টক দই, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।
২) কড়াইতে তেল গরম করে শাহী জিরা, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা এবং গোটা গোলমরিচ ফোড়ন দিন।
৩) ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ১০-১৫ মিনিট মতো কষান।
৪) এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট মতো কষিয়ে নিন।
৫) কাজু এবং আমন্ড একসঙ্গে পেস্ট করে কড়াইতে ঢেলে দিন। সবকটি উপকরণ ভালো করে কষান।
৬) কিছুক্ষণ কষানোর পরে বেরেস্তা ছড়িয়ে দিন। আরও একটু কষিয়ে দেড় কাপ মতো গরম জল দিয়ে দিন।
৭) গ্রেভি ফুটে উঠলে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিন ১০ মিনিটের জন্য।
৮) ১০ মিনিট পর ঢাকনা খুলে ফ্রেশ ক্রিম, বাকি বেরেস্তা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিনিট পাঁচেক মতো রান্না করে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিন। গ্যাস বন্ধ করুন।
১০) বেশ কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে গরম গরম পরিবেশন করুন মোগলাই মুরগি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications