Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সন্ধের জলখাবারে বানিয়ে ফেলুন মরোক্কান মিটবল, রইল রেসিপি
ছুটির দিন মানেই পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে একরাশ আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। এই ছুটির দিনের চায়ের আড্ডা একেবারে জমিয়ে তুলতে বানিয়ে ফেলুন মরোক্কান মিটবল।
ভেড়ার মাংসের কিমার সঙ্গে হরেক রকমের মশলা দিয়ে তৈরি এই ছোটো ছোটো বড়াগুলির বাইরেটা মুচমুচে এবং ভিতরটা হয় নরম। একবার এর স্বাদ পেলে বারবার খেতে মন চাইবে। দেখে নিন কী ভাবে তৈরি করা যায় মরোক্কান মিটবল।

মরোক্কান মিটবলের উপকরণ
২৫০ গ্রাম ভেড়ার মাংসের কিমা, ২টো ডিম, একটা পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, একটি বড় মাপের সেদ্ধ আলু, পার্সলে কুচানো, ময়দা পরিমাণমতো, স্বাদ অনুযায়ী লবণ, ভাজার জন্য সাদা তেল।
মরোক্কান মিটবল তৈরির পদ্ধতি
মাংসের কিমা জলে ধুয়ে নেবেন ভাল করে। সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিন। ডিম দু'টো ফেটিয়ে রাখবেন। একটা বড় সাইজের বাটিতে ভেড়ার মাংসের কিমা, ডিম, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, নুন, পার্সলে কুচি এবং পেঁয়াজ কুচি সব একসঙ্গে মাখিয়ে নিন ভাল ভাবে।
এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো বলের আকারে গড়ে নিন। সবকটা মিটবল ময়দায় কোট করে নেবেন ভাল ভাবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হতে দিন। এক এক সবকটা মিটবল গরম তেলে ছাড়তে থাকুন। ভাল ভাবে নাড়াচাড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। মিটবল ভাজার সময় আঁচ মিডিয়াম অথবা কম রাখবেন।
মিটবলগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে টিস্যু পেপারের উপর রাখুন। তাহলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শুষে নেবে। মেয়োনিজ এবং টমেটো সস সহযোগে পরিবেশন করুন মুচমুচে মরোক্কান মিটবল।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications