আজই বানান মুগ ডালের পকোড়া, দেখুন রেসিপি

Posted By:

সন্ধ্যে হলেই চায়ের সাথে মুচমুচে কিছু খেতে মন চায়। হাতের কাছে পিঁয়াজী, বিভিন্ন রকমের চপ, পকোড়া, কাটলেট পেলে তো কথাই নেই। তাই আজ আপনাদের জন্য দেওয়া হল 'মুগ ডালের পকোড়া'। এটি তৈরি করতে খুব বেশি জিনিসও লাগে না, আর কম সময়ে বানানো যায়। তাহলে আর দেরি কেন! আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি।

Moong Dal Pakoda Recipe

উপকরণ

৫০০ গ্রাম মুগ ডাল

এক টেবিল চামচ আদা-রসুন পেস্ট

কাঁচা লঙ্কা কুচি পরিমাণমতো

আধা কাপ ধনেপাতা কুচি

হিং সামান্য

চাট মশলা এক চা চামচ

গরম মশলা পাউডার এক চা চামচ

স্বাদমতো নুন

পরিমাণমতো তেল

আরও পড়ুন : এবার খেয়ে দেখুন কলার চিপস, দেখুন রেসিপি

তৈরির পদ্ধতি

১) মুগ ডাল ভালভাবে ধুয়ে একটি পাত্রে ৭-৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।

২) তারপর জল থেকে তুলে মুগ ডাল ভাল করে পিষে নিন। মসুরের পেস্টটি ঘন হতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই পেস্টটি খুব বেশি পাতলা না হয়ে যায়।

৩) এরপর ডালের পেস্টে হিং, গরম মশলা পাউডার, চাট মশলা, আদা-রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।

৪) ডালের মিশ্রণটি হাত বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালভাবে ফেটিয়ে নিন।

৫) এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করুন। এবার ডালের পেস্ট থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছাড়ুন। ভালভাবে ভাজুন যতক্ষণ না পর্যন্ত বাদামী কালার হচ্ছে।

৬) এরপর গরম গরম প্লেটে দিয়ে সসের সাথে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion