Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ডালের সঙ্গে চিংড়ি মাছ রেঁধেছেন কখনও? এবার ট্রাই করুন মসুর ডাল চিংড়ির দম!
লাউ ঘণ্ট হোক বা চচ্চড়ি, একটু চিংড়ি মাছ পড়লেই তরকারির স্বাদ যেন তিনগুণ বেড়ে যায়! কিন্তু কখনও ডালের সঙ্গে চিংড়ি মাছ রেঁধেছেন? একবার এই স্বাদ পেলে বারবার খেতে মন চাইবে। পদটির নাম মসুর ডাল চিংড়ির দম। শুধু এই পদটি থাকলেই এক থালা ভাত চোখের নিমেষে সাবাড় হয়ে যেতে পারে! দেখে নিন রেসিপি।

উপকরণ
বাগদা চিংড়ি, মসুর ডাল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা
জিরে, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা
গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সর্ষে তেল।
বানানোর পদ্ধতি
চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। জল ঝরিয়ে নুন, হলুদ
মাখিয়ে রাখুন। মসুর ডাল ভালো করে ধুয়ে এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে দিন।
রান্নার আগে জল ঝরিয়ে নেবেন। কড়াইয়ে সর্ষে তেল গরম করে চিংড়িগুলো
হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা
এবং গোটা জিরে ফোড়ন দিন। একটু নাড়াচাড়া করুন। ফোড়ন থেকে সুন্দর
গন্ধ বের হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ সোনালি হয়ে
এলে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করুন।
টমেটো গলে গেলে আদা-রসুন বাটা দিয়ে কষান। এর পর একে একে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিন। সামান্য জল দিয়ে মশলা কষান কিছুক্ষণ। এবার এতে দিয়ে দিন মসুর ডাল। মশলার সঙ্গে ডাল ভালো করে মিশিয়ে পরিমাণমতো জল দিন। ঢাকা দিয়ে রান্না করুন মিনিট দশেক। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন। না হলে কড়াইয়ের নীচে লেগে যাবে। ডাল ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিন ভাজা চিংড়ি মাছগুলো। ভালো করে মিশিয়ে ফের ঢাকা দিয়ে দিন। একটু পরে ঢাকনা খুলে সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ জমবে এই মসুর চিংড়ির দম।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications