Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Mashed Potato Omelette Recipe : আলু ও ডিম দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি এই সুস্বাদু রেসিপিটি!
বাঙালির রান্নাঘরে থাকা সবচেয়ে সাধারণ সবজি হল আলু। বেশিরভাগ বাঙালি রান্নাতেই আলুর ব্যবহার হয়ে থাকে, সে বিরিয়ানি হোক কিংবা মাংস। তরকারিতে আলু থাকলে, সেই খাবারের টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়! বাঙালির খাদ্যতালিকায় আলু ছাড়া রান্না খুব কমই পাবেন। সে লাঞ্চ হোক বা বিকেলের টিফিন, আলুর যেকোনও একটা রেসিপি সারাদিনের খাদ্যতালিকায় থাকা চাই-ই-চাই!
তাই আজ আমরা আপনাদের জন্য আলুর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম ম্যাশড পটেটো অমলেট। আলুর সাথে ডিম দিয়ে তৈরি এই খাবারটি একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। তাহলে ঝটপট দেখে নিন রেসিপিটি।

ম্যাশড পটেটো অমলেট তৈরির উপকরণ
চারটি ডিম
চারটি আলু
এক কাপ মোজারেলা
চার টেবিল চামচ দুধ
দুই চা চামচ মাখন
স্বাদমতো নুন
প্রয়োজনমতো গোলমরিচ গুঁড়ো
আরও পড়ুন : বাড়িতেই কোল্ড কফি বানান এই পদ্ধতিতে, রইল রেসিপি
ম্যাশড পটেটো অমলেট তৈরির পদ্ধতি
১) ম্যাশড পটেটো অমলেট তৈরির জন্য, সর্বপ্রথমে গ্যাসে সসপ্যান বসিয়ে তাতে জল দিয়ে আলু সেদ্ধ করে নিন।
২) আলু সেদ্ধ হয়ে গেলে সেগুলি ছাড়িয়ে ম্যাশ করে নিন।
৩) অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ভাল করে ফেটান। হয়ে গেলে এক পাশে রেখে দিন।
৪) এবার আরেকটি পাত্রে ডিমের কুসুমগুলো নিয়ে ব্লেন্ড করুন এবং আলুর সাথে ভাল করে মেশান।
৫) এবার এই মিশ্রণে দুধ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। আরেকটি জায়গায় মোজারেলা গ্রেট করে নিয়ে এক পাশে রেখে দিন।
৬) এই মিশ্রণেই ডিমের সাদা অংশ, নুন ও গোলমরিচ গুঁড়ো দিন।
৭) এরপর গ্যাসে প্যান বসিয়ে মাঝারি আঁচে মাখন গরম করুন।
৮) তারপর তাতে ব্যাটারটি ঢেলে দিন।
৯) যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাল করে ভাজুন। এর উপরে মোজারেলা ছড়িয়ে দিন। তারপর অন্য দিকটা উল্টে দিন। এইভাবে দু'দিকেই ভাল করে ভাজুন।
১০) হয়ে গেলে মেয়োনিজ বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications